দুবার ব্রাশ করেও মুখে দুর্গন্ধ? শুধু রসুন-পেঁয়াজ নয়, দুধ-পনির খেলেও বাড়তে পারে সমস্যা!

By Bhagysree Sarkar

মুখের দুর্গন্ধের কারণে অনেকেই অস্বস্তিতে পড়েন। অনেকেই আবার দিনে দুবার ব্রাশ করার পরও দুর্গন্ধ থেকে মুক্তি পান না। মুখের দুর্গন্ধ আমাদের নিঃশ্বাসের সঙ্গে একাকার হয়ে যায়। মুখে দুর্গন্ধ আছে এমন ব্যক্তির থেকে স্বাভাবিকভাবেই সকলে এড়িয়ে চলাই পছন্দ করেন। কারণ তাছাড়া অন্য উপায় নেই।

অনেকেই আছেন যারা কাঁচা পেঁয়াজ খান না, মন করেন এতে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। কিন্তু শুধু রসুন বা পেঁয়াজ খেলেই মুখে দুর্গন্ধ হয় না। এর পিছনে রয়েছে আরও কিছু খাবার। বিশেষজ্ঞদের মতে, মুখের ভেতরে কলোনি তৈরি করে বেশ কিছু ব্যাকটেরিয়া। এগুলি সরাসরি দাঁতের উপর আক্রমণ করে। সেই সঙ্গেই তৈরি করে মুখে গন্ধ। চলুন আজ জেনে নেওয়া যাক এমন কোন খাবারগুলি মুখে দুর্গন্ধ তৈরি করে।

Onion
  • প্রথমের রসুন ও পেঁয়াজের কথা উল্লেখ করা ভালো। এগুলিতে সালফার যৌগ থাকে, যা শুধু মুখেই গন্ধ তৈরি করে না বরং খাওয়ার পর রক্তের সাথে মিশে যায়। ফলে প্রতিবার নিঃশ্বাস ছাড়ার সময় সেই গন্ধ বাজে ভাবে আপনার সামনের মানুষ পান।
  • অ্যালকোহল আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা বিপজ্জনক একথা সকলেই জান। তবে এটি আমাদের মুখে দুর্গন্ধও তৈরি করে। কারণ কফির মতো এই পানীয় মুখ শুষ্ক করে ব্যাক্টেরিয়ার বিস্তার বাড়িয়ে দেয়।
  • মিষ্টি ও উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার মুখে দুর্গন্ধ তৈরি করতে ভূমিকা রাখে। শুধু তাই নয়, এগুলি দাঁতে 'প্লাক' সৃষ্টি করে।
  • ঝাল ও মসলাদার খাবার আমাদের হজমে ভীষণ প্রভাব ফেলে। যা মুখে দুর্গন্ধের অন্যতম কারণ। এই ধরনের খাবার পেটে গ্যাস তৈরি করে, যা ওপরের দিকে উঠে মুখে বাজে গন্ধ তৈরি করে। বিশেষ করে ঝালের উপাদান ক্যাপসাইসিন গ্যাস্ট্রিকের কার্যকারিতা বাড়ায়।
  • মুখের লালা উৎপাদনের পরিমাণ কমিয়ে দিতে পারে ক্যাফেইন ও কফি। যে কারণে ব্যাক্টেরিয়া থেকে তৈরি হওয়া দুর্গন্ধ আরও বেড়ে যায়।
  • এমনকি, দুগ্ধজাত খাবার যেমন- দুধ ও পনির মুখে দেওয়ার পর ব্যাক্টেরিয়ার সংস্পর্শে এসে বাজে গন্ধ তৈরিতে ভূমিকা রাখে।

পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!

তবে কিছু খাবার রয়েছে, যেগুলি মুখে দুর্গন্ধ কাটিয়ে ভালো গন্ধ তৈরি করতে পারে। চিন্তার বিষয় নেই, এই সহজলভ্য উপাদানগুলি আপনার বাড়িতেই পেয়ে যাবেন। পড়ুন-

  • এলাচ- একটি এলাচ মুখে রেখে দিন। দেখবেন অল্প সময়ের মধ্যেই দুর্গন্ধ একেবারে কমে যাবে।
  • পুদিনা পাতা- পুদিনা পাতা প্রাকৃতিক মাউন্ট ফ্রেশনার হিসাবে কাজ করে। মুখে গন্ধ হলে ২-৩টি পুদিনাপাতা নিয়ে চিবিয়ে ফেলুন। দেখবেন ফল খুব তাড়াতাড়িই পাবেন।
  • আদা- ব্যাক্টেরিয়ার কারণে হওয়া কিছু দুর্গন্ধ দূর করতে পারে আদা। এতে থাকা ৬ টি জিঞ্জেরল উপাদান এঞ্জাইমের উৎপাদন বাড়িয়ে প্রাকৃতিকভাবে দুর্গন্ধ তৈরিকারী ব্যাক্টেরিয়া ধ্বংস করে।
  • লবঙ্গ- এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রোপাটিজ। যা মুখে গন্ধ তৈরি করা ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। মুখে একটি লবঙ্গ নিন। কিছুসময় পর দেখবেন গন্ধ একেবারে চলে গিয়েছে।

এছাড়াও কিছু প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার যেমন- দই, মুখের স্বাস্থ্য সুস্থ রাখতে পারে ও ভালো ব্যাক্টেরিয়া তৈরিতে ভূমিকা রাখে।

Story first published: Monday, July 1, 2024, 20:26 [IST]
X
Desktop Bottom Promotion