Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পাতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস? অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ!
লবণ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই লবণ ব্যবহারের সঠিক মাত্রা জানতে হবে। সঠিক পরিমাণে লবণ খেলে লিভার, হার্ট এবং হজম ইত্যাদিতে ভালো প্রভাব ফেলে। কিন্তু জানেন কি কাঁচা লবণ খেলে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রান্না করা খাবারের ওপর কাঁচা লবণ ছিটিয়ে খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। কারণ, লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও মাত্রা বেশি বা কম দুটোই শরীরের জন্য ভালো নয়। বিশেষজ্ঞদের মতে, রক্তসঞ্চালন প্রক্রিয়া থেকে স্নায়ুতন্ত্র, সবকিছুর ওপরই খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ। রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খেলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়। আসুন জেনে নেওয়া যাক কাঁচা লবণ খাওয়ার অপকারিতা-

হাড় দুর্বল হয়ে পড়ে
কাঁচা লবণ খেলে হাড় দুর্বল হয়। খাবারে অতিরিক্ত লবণ খেলে হাড়ের ক্যালসিয়াম কমতে শুরু করে। যার কারণে হাড় দুর্বল হতে শুরু করে। যা ভবিৎষ্যতে অস্টিওপোরোসিসের মতো মারাত্মক রোগে রূপ নেয়। তাই কখনই কাঁচা লবণ খাওয়া উচিত নয়।
হার্টের জন্য বিপজ্জনক
ডব্লিউএইচওর মতে, খাবারে বেশি পরিমাণে লবণ যোগ করলে তা হার্টের ওপর খারাপ প্রভাব ফেলে। খাবারে কাঁচা লবণ যোগ করলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। যা হার্ট অ্যাটাকেরও কারণ। তাই সুস্থ থাকতে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস বদলান।
রক্তচাপ বৃদ্ধি করে
কাঁচা লবণ খেলে অনেক রোগের ঝুঁকি বেড়ে যায়। এরমধ্যে অন্যতম রক্তচাপের সমস্যা। কাঁচা লবণ এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই খাবারের ওপরে লবণ মেখে কখনোই খাওয়া উচিত নয়। এটি আপনার উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। তাই আগে থেকেই সাবধান হন।
স্ট্রোকের ঝুঁকি
কাঁচা লবণ স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। রান্না করা খাবারের ওপরে কাঁচা লবণ খেলে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই কাঁচা লবণ খাওয়া উচিত নয়।
কিডনির সমস্যা বাড়ায়
কাঁচা লবণ খাওয়ার অভ্যাস ডেকে আনতে পারে কিডনির সমস্যার ঝুঁকিও। কাঁচা লবণ খেলে শরীর থেকে প্রস্রাব ও ঘামের মতো জল বের হয়ে যায়। যার কারণে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। যা কিডনির ওপর খারাপ প্রভাব ফেলে। তাই খাবারে কাঁচা লবণ যোগ করার পর কখনওই খাওয়া উচিত নয়।



Click it and Unblock the Notifications