অসহ্য গরমে এইসব সবজিগুলি এড়িয়ে চলুন, হতে পারে হজমের সমস্যা

By Bhagysree Sarkar

প্রচণ্ড গরমে দমবন্ধ অবস্থা। যারা এই গরমেও বাড়ির বাইরে গিয়ে কাজ করছেন, তাদের শরীরে সবথেকে তাড়াতাড়ি জলের ঘাটতি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই তীব্র গরমে বাড়ির বাইরে গেলে অবশ্যই জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু সব সময় জল খেতে অনেকেরই পছন্দ নয়। আবার শুধু জল খেয়েই যে শরীরে জলের চাহিদা পূরণ করতে পারি তা নয়। তাই এই তীব্র দাবদহে এমন কিছু খেতে হবে যা শরীরে জলের ঘাটতি মেটাতে সক্ষম।

আবার অনেকেই মনে করেন, সবজি মানেই শরীর হাইড্রেটেড রাখবে, যার কোনো যুক্তি নেই। বিশেষজ্ঞরা বলছেন, বরং এমন অনেক সবজি আছে, যেগুলি শরীর ডিহাইড্রেটেড করে দেয়। আর এই তালিকায় আছে- বাঁধাকপি, মুলো, পেঁয়াজ, বিটগাজর, মিষ্টি আলু ইত্যাদি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

summer vegetables
  • মুলো-

মুলো উষ্ণতা বৃদ্ধির বৈশিষ্ট্যের জন্য পরিচিত। তাই এই তীব্র গরমে মুলো এড়িয়ে চলাই ভলো। কারণ, এগুলি খেলে শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে।

  • কুমড়ো-

কুমড়োতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। যা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হজম করা কঠিন হতে পারে। সঙ্গেই এই গরমে আপনার শরীরে অস্বস্তি তৈরি করতে পারে।

  • বিট-

অন্যান্যদের মত বিটেও আছে তাপমাত্রা বৃদ্ধির ক্ষমতা। এটি খেলে পেট ভার হয়ে থাকে সঙ্গেই হজমেরও সমস্য়া হয়।

  • মিষ্টি আলু-

মিষ্টি আলু স্টার্চযুক্ত একটি সবজি। যা খেলে শরীরে তাপ বৃদ্ধি পায়। এই সব খাবার মূলত, শীতের দিনগুলিতে শরীর গরম করতে খাওয়া হয়ে থাকে।

  • পেঁয়াজ-

পেঁয়াজে উষ্ণতা প্রদান করার ক্ষমতা আছে। যা শরীরে তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। বিশেষ করে কাঁচা পেঁয়াজখেলে এই সমস্যা বেশি হতে পারে। যা এই গরমে অস্বস্তিকর হতে পারে।

  • রসুন-

এতেও উষ্ণতা বৃদ্ধির বৈশিষ্ট্য আছে। যদিও এর স্বাস্থ্যকর অনেক পুষ্টি থাকলেও, শরীরে তাপ বাড়াতে পারে রসুন। শীতকালে এক কোয়া করে রসুন আনি খেলেই খেতে পারেন। কিন্তু গরমের দিনগুলিতে রসুন এড়িয়ে চলাই ভালো।

  • বেল পেপার-

বেল পেপার আমরা বিভিন্ন নিরামিষ ও আমিষ খাবারের সঙ্গে খেয়ে থাকি। তবে কিছু মানুষের ক্ষেত্রে এই গরম আবহাওয়ায় এগুলি খাওয়া অনুচিত। বিশেষজ্ঞরা বলছেন, গরমে বেল পেপার খেলে হজমের সমস্যা হতে পারে। তাই এই সময় এসব এড়িয়ে চলাই ভালো।

  • পালং শাক-

সবুজ শাক মানেই যে শরীরের জন্য ভালো, তা কিন্তু নয়। যদিও এটিতে রয়েছে একাধিক পুষ্টিগুণ। তবুও এতে আছে অক্সালিক অ্যাসিডে ভরপুর। যা ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। সঙ্গে কিডনিতে পাথর তৈরিতেও ভূমিকা রাখে। আবার হজমেও সময় নেয়। তাই এই গরমে বিশেষজ্ঞরা পালং শাক খাওয়া এড়িয়ে চলতে বলছেন।

Story first published: Thursday, June 13, 2024, 13:15 [IST]
X
Desktop Bottom Promotion