Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Morning Yoga: মানসিক চাপ-দুশ্চিন্তায় আছেন? ওষুধ নয়, সকাল শুরু করুন যোগাসন করে
Morning Yoga: বর্তমানে ব্যস্ত জীবনে সুস্থ থাকা বড়ই কঠিন। ঘণ্টার পর ঘণ্টা অফিসে কাজ, তারপর বাড়িতে এসে আর কোন কিছুতেই মন লাগে না। নিজের জীবন ও অফিসের চাপ যেন মিলে মিশে একাকার। এমতাবস্থায় শরীর এবং মনকে সুস্থ ও সতেজ রাখতে যোগাসনের (Yoga) কোনও বিকল্প নেই। যোগাসন শুধু আমাদের সুস্থ রাখে না, এটি আমাদের সৌন্দর্যকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দিন শুরু করার জন্য সকালের সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই সকালে আমাদের শরীর এবং মন উভয়েরই শক্তির প্রয়োজন। এছাড়াও অফিস ও বাড়ির নানান ব্যস্ততায় মানসিক চাপ সাধারণ। আর এই চাপ কমাতে যোগব্যায়াম (Yoga to keep body and mind healthy) সর্বোত্তম উপায়।

সকালে করা যোগব্যায়াম কেবল শারীরিক নমনীয়তা বাড়ায় না বরং মানসিক শান্তি এবং শারীরিক শক্তিও প্রদান করে। তাই চলুন একনজরে দেখে নেওয়া যাক, সারাদিন ফ্রেশ থাকতে রোজ সকালে কোন কোন যোগাসন (Do this yoga every morning to stay fresh) করবেন-
- ত্রিকোণাসন
এই আসনে শরীরের প্রতিটি অঙ্গ উপকার পায়। পেটের অতিরিক্ত মেদ ঝরাতে এই আসনটি অত্যন্ত উপকারী। খুব সহজ এই আসনটি যে কেউ করতে পারবেন। ত্রিকোণাসন শরীরের কাঁধ, নিতম্ব এবং পা শক্তিশালী করে। এই আসন শরীরের ভারসাম্য বজায় রাখে এবং মনকেও সতেজ করে।
- সূর্য নমস্কার
সূর্য নমস্কার বহু প্রাচীন কাল থেকে আমাদের দেশের পরিচিত যোগা। এই আসনের মাধ্যমে উদীয়মান সূর্যের প্রতি ভক্তি নিবেদন করে থাকি। সূর্যই পৃথিবীর সকল প্রাণের উত্স্য। তাই সূর্য নমস্কার করে সেই অনন্ত শক্তিকে কৃতজ্ঞতা জানানো হয়। এর ১২টি ধাপ রয়েছে। এই আসন শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং পুরো শরীরকে শক্তিতে ভরিয়ে তোলে।
- ভুজঙ্গাসন
ভুজঙ্গ অর্থ সাপ। সাপের ফনার মতো দেখতে লাগে বলে আসনটির নাম ভুজঙ্গাসন। এই আসনটি নিয়মিত করলে স্পন্ডিলাইটিস, স্লিপ ডিস্ক জাতীয় রোগের ঝুঁকি কমায়। এটি মেরুদণ্ডকে শক্তিশালী করে এবং পাচনতন্ত্রের উন্নতি করে। এই আসন শরীরকে উন্মুক্ত করে এবং শরীরে সতেজতার অনুভূতি দেয়।
- বৃক্ষাসন
এটি সূর্য নমস্কারের একটি অঙ্গ। এই অবস্থায় শরীরকে দেখতে অনেকটা গাছ বা বৃক্ষের মতো লাগে, তাই এর নাম বৃক্ষাসন। বৃক্ষাসন নিয়মিত করলে শরীরের ভারসাম্য বাড়ে। এটি মানসিক শান্তি এবং মনোযোগ বৃদ্ধি করে। বৃক্ষাসন শরীরকে শক্তিশালী করে এবং মানসিক চাপ কমায়, ফলে আপনাকে সারা দিনের জন্য শক্তি দেয়।
- তাদাসন
তাদাসন, যা পর্বত আসন নামেও পরিচিত। এই আসন শারীরিক ভারসাম্য এবং শক্তি বৃদ্ধি করে। নিয়মিত এই আসন করলে শরীরও চাঙ্গা থাকবে, ক্লান্তি কম হবে এবং ভিতরের চাপা উদ্বেগও কমবে।



Click it and Unblock the Notifications