Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুল ঝরা থেকে দাঁতের ব্যাথা, বহু রোগের অব্যর্থ ওষুধ, এক ফোঁটা রসুনের তেলেই হবে অসাধ্য সাধন!
আমাদের হেঁশেলে এমন অনেক উপাদান থাকে, যাতে রয়েছে একাধিক ঔষধি গুণ। এই ধরনের উপাদানের তালিকায় অন্যতম হল রসুন। রসুনের তেলের এমন অনেক আশ্চর্যজনক উপকারিতা রয়েছে, যা বহু অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করে। এমনকি আমাদের চুল পড়া ও ত্বকের সমস্যা থেকেও আপনাকে রক্ষা করতে পারে। আপনি কি জানেন, আমাদের সুস্বাস্থ্যের জন্য রসুনের তেল কতটা উপকারী?
বিশেষজ্ঞদের মতে, রসুনের আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-পায়রেটিক, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য। এই কারণে রসুন অনেক রোগের বিরুদ্ধে কাজ করতে পারে। আমরা খাবারের স্বাদ বাড়াতে প্রায়ই রসুন ব্যবহার করে থাকি। কিন্তু এটি খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যাও দূর করে। চলুন আজকের প্রতিবেদনে রসুনের তেলের উপকারিতা ও তৈরির সঠিক উপায় সম্পর্কে জানা যাক-

রসুনের তেলে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি রয়েছে। যার কারণে এর তেল স্বাস্থ্যের জন্য অনেক উপকার দিতে পারে। রসুনের তেল শরীরের ব্যথা কমিয়ে ছত্রাকের সংক্রমণ কমাতেও সাহায্য করে।
- ছত্রাক সংক্রমণ
রসুনের তেলে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলি ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। যার কারণে ত্বক সুস্থ থাকে এবং ছত্রাক সংক্রমণের মতো সমস্যা প্রতিরোধ হয়।
- রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন
হৃদরোগের সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হয় ভারসাম্যহীন রক্তচাপ। রক্তচাপ বেড়ে যাওয়ায় হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে রসুনের তেল রক্তচাপ নিয়ন্ত্রণ করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। তবে এটি খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসেক সাথে পরামর্শ করুন।
- চুল পড়া
পরিবর্তনশীল ঋতুতে চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন বেশিরভাগ মানুষ। এই ঋতুতে যদি আপনার চুল খুব বেশি পড়া শুরু হয়ে থাকে, তাহলে রসুনের তেল আপনার চুল পড়ার সমস্যার সমাধান করতে পারে। এই প্রতিকার করতে, রসুন তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এতে করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল পড়া কমে।
- দাঁতের ব্যথা
রসুনের তেলের ব্যবহারও দাঁতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এতে পাওয়া অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ সহজেই দাঁতের ব্যথা কমায়। যার ফলে দাঁত সুস্থ থাকে এবং ব্যথাও চলে যায়।
- ব্রণ সমস্যা
রসুনে উপস্থিত ভিটামিন সি, সেলেনিয়াম, জিঙ্ক এবং কপারের মতো বৈশিষ্ট্য ছাড়াও অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। যা ব্রণের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আপনি জেনে অবাক হবেন যে রসুনের তেলের এক ফোঁটাও আপনার মুখের ব্রণ দমন করতে পারে।
বাড়িতে বসেই কীভাবে রসুনের তেল তৈরি করতে বারবেন, জেনে নেওয়া যাক-
রসুনের তেল তৈরি করতে প্রথমে কিছু রসুনের কোয়া নিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর একটি প্যানে অলিভ অয়েল দিয়ে ভেজে নিন। এবার এই মিশ্রণটিকে কয়েক মিনিট গরম করে একটি এয়ার টাইট কাঁচের পাত্রে ভরে একটি আর্দ্র জায়গায় রাখুন।



Click it and Unblock the Notifications