Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চুড়ি আর বালা পরা ছেড়ে দেননি তো?
খেয়াল করে দেখবেন বালা পরলে প্রতিনিয়ত তা কব্জিতে ঘষা লাগতে থাকে। এমনটা হওয়ার কারণে সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায়।
খাজুরাহ বা কোনারকের সূর্য মন্দির কি আদৌ দেখতে সুন্দর লাগত, যাদি না তার সারা শরীর জুড়ে অত সুন্দর কারুকার্য অথবা ভাস্কর্যের অমন নিদর্শন থাকতো! মনে হয় না সুন্দর লাগতো। তাই না!
মেয়েদের শরীরও তো খাজুরাহ মন্দিরের মতোই। শতাব্দী আগে একদল ভাষ্কর পাহার কেটে সৃষ্টি করেছিল খাজুরাহ নামক এক আশ্চর্য ইমারত। আর কোনও এক অজানা কালে ভগবান তার নিজ কল্পনা বলে জন্ম দিয়েছিলেন মেয়েদের, মায়েদের। আর তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কালের নিয়মে নানা অলঙ্কার জায়গা করে নিয়েছে তাদের শরীরে। বালা বা চুরি এমনই তো একটি অলঙ্কার, যা যুগ যুগ ধরে মেয়েদের শোভা বাড়িয়ে চলেছে। একভার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার বান্ধবীর হাতটা যদি খালি থাকে, তাহলে বেশি সুন্দর লাগে, না এক গোছা চুড়ির সঙ্গ পেলে বেশি ভাল লাগে। আমার মনে হয় পরেরটাই বেশি পছন্দ, তাই না? তবে আজ এই প্রবন্ধে বালার সৌন্দর্যতা নিয়ে আলোচনা করা হবে না। কারণ সে বিষয়ে সবারই কম-বেশি ধারণা রয়েছে। তাই তো আজ এই লেখায় চুড়ি বা বালার এক আজানা দিক তুলে ধরা হবে।
একাধিক গবেষণায় দেখা গেছে বালা বা চুড়ি পরার অভ্যাস করলে আমাদের শরীরের একধিক উপকার হয়, যা শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই ফ্যাশনের দোহাই দিয়ে যারা হাত খালি রাখেন তারা দয়াকরে একবার এই প্রবন্ধে চোখ রাখুন। দেখবেন আজকের পর থেকে আর বালা বা চুড়ি পরতে কখনও ভুলবেন না।

১. রক্ত সরবরাহের উন্নতি ঘটে:
খেয়াল করে দেখবেন বালা পরলে প্রতিনিয়ত তা কব্জিতে ঘষা লাগতে থাকে। এমনটা হওয়ার কারণে সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায়। ফলে শরীরের প্রতি অঙ্গে, প্রতিটি কোষে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যাওয়ার কারণে সার্বিকভাবে শরীরের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি রোগমুক্ত জীবনের পথে আরেও কয়েক ধাপ এগিয়ে যাওয়াও সম্ভব হয়।

২. স্ট্রেস কমায়:
সম্প্রতি প্রকাশিত একটি স্টাডি অনুসারে ভাবি মায়েরা যদি সব সময় চুড়ি পরে থাকেন, তাহলে দারুন উপকার মেলে। চুড়ির মৃদু আওয়াজে একদিকে যেমন স্ট্রেস এবং অবসাদ কমতে থাকে, সেই সঙ্গে বাচ্চার শ্রবণ ক্ষমতারও উন্নতি ঘটে। এবার নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপাত দৃষ্টিতে যা একেবারেই গুরুত্বহীন একটি অলঙ্কার মাত্র, তা আদতে কতটা প্রভাব ফেলে থাকে মানব শরীরের উপরে।

৩.মনের অন্দরে ভারসাম্য বজায় থাকে:
বেশ কিছু কেস স্টাডি করে দেখা গেছে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি চুড়ি নানা ভাবে শরীর এবং মনের উপর প্রভাব ফেলে থাকে। যেমন প্লাস্টিকের চুড়ি পরলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হয়, যাতে মনোবল খুব বৃদ্ধি পায়। আবার অন্য় উপকরণ দিয়ে তৈরি বালা বা চুড়ি পরলে মনের চালচলন একেবারে পাল্টে যায়। কেন এমনটা হয়ে থাকে, তা নিয়ে আরও জানতে গবেষণা চলছে। তবে বিশেষজ্ঞদের মতো পৃথিবী হল আস্ত একটা শক্তির বলয়। যার শরীরের প্রতিটি কণায় রয়েছে ম্যাগনেটিক পাওয়ার, যা চুড়ির উপর প্রভাব ফেলে থাকে। যে কারণে এক এক ধরনের বালা পরলে এক এক রকমের প্রভাব পরে থাকে। আর সেই মত মন এবং শরীরে পরিবর্তন ঘটে।

৪. নেগেটিভিটি দূর করে:
ভারত ভ্রমণের নেশা থাকলে খেয়াল করবেন উত্তর ভারতের মেয়েরা, বিশেষত উত্তর প্রদেশ এবং পাঞ্জাবে লাল চুড়ির জনপ্রিয়তা খুব চোখে পরে। যেখানে মহারাষ্ট্র এবং কর্নাটকে সবুজ চুড়ি পরতেই বেশি পছন্দ করেন মহিলারা। এমনটা কেন জানেন? সাধারণত অবচেতন মনেই মেয়েরা এই রংগুলি পছন্দ করে থাকেন। কিন্তু গবেণযায় দেখা গেছে লাল রঙের চুড়ি পরলে নেগেটিভ এনার্জি ধারে কাছেও ঘেঁষতে পারে না। যেখানে সবুজ চুড়ি মনকে শান্ত এবং চাপ মুক্ত রাখতে বিশেষ ভূমিকা নেয়।

৫. মনের জোর বাড়ে:
কাঁচের চুড়ি পরিবেশে অন্দরে থাকা পজেটিভ এনার্জিকে আকর্ষণ করে। ফলে তার প্রভাবে আমাদের মন এবং মস্তিষ্ক চাঙ্গা হয়ে ওঠে। সেই সঙ্গে খারাপ শক্তির প্রভাব কমে। ফলে কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায়। তাই নিজেদের পাশাপাশি বাচ্চাদেরও কখনও খালি হাতে রাখবেন না। দেখবেন উপকার মিলবে।



Click it and Unblock the Notifications