(ছবি) জেনে নিন যেকোনও বয়সেই সুস্থ ও নিরোগ জীবনযাপনের সহজ উপায়

শরীর থাকলেই রোগ-ভোগ হবে। এ কথা কারও অজানা নয়। নানা সময়ে একেক রকমের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। ডাক্তার দেখিয়ে, পথ্য না নিয়ে যা থেকে সহজে ছাড় পাওয়ার উপায় থাকে না।

আমাদের খাওয়া-দাওয়া, জীবন যাত্রার ধরনের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওঠামানা হয়। সেই কারণেই রোগ বাসা বাঁধে আমাদের শরীরে।

রোগ প্রতিরোধ ক্ষমতা একেক জনের শরীরে এক একরকমের হলেও কিছু নিয়ম মেনে চললে ও কিছু পদ্ধতি অবলম্বন করলে আমরা দীর্ঘদিন সুস্থ ও নিরোগ জীবনযাপন করতে পারি। আসুন নিচের স্লাইডে দেখে নেওয়া যাক, কী করলে চিকিৎসকের কাছে যাওয়ার খরচ কমবে।

ধূমপানে বিরত থাকুন

ধূমপানে বিরত থাকুন

তামাকজাত দ্রব্য আমাদের শরীরের মাত্রাতিরিক্ত ক্ষতি করে। ভারতের মতো দেশে সবচেয়ে বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয় তামাকজাত দ্রব্য সেবন করেই।

শাক-সবজি খান বেশি করে

শাক-সবজি খান বেশি করে

শাক-সবজি ও ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। সুস্থভাবে বাঁচতে সবুজ শাক-সবজি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

জাঙ্ক ফুড এড়িয়ে চলুন

বাজারের সস্তা থেকে শুরু করে দামি সব জাঙ্ক ফুডই শরীরের পক্ষে খারাপ। মাঝে মাঝে তা খেতেই পারেন তবে জাঙ্ক ফুড খাওয়া অভ্যাসে পরিণত করবেন না।

নিয়মিত শরীরচর্চা করুন

নিয়মিত শরীরচর্চা করুন

মনে রাখবেন শরীরচর্চার কোনও বিকল্প নেই। এতে শরীর-মন সবই সুস্থ থাকবে।

যোগা করুন

যোগা করুন

যোগা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক তৈরি হলেও শরীর সুস্থ রাখার এটি একটি অনবদ্য উপায়। নিয়মিত যোগা করা অভ্যাস করুন।

মোটা হওয়া কমান

মোটা হওয়া কমান

মোটা হওয়া, ওজন বেড়ে যাওয়া, এসবই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে মোটা হচ্ছেন দেখলেই সতর্ক হোন।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন

অনিয়মিত রক্তচাপ শরীরের নানা ক্ষতি করতে পারে। প্রতি ১০ জনে ৬ জন মানুষ উচ্চ অথবা কম রক্তচাপজনিত সমস্যায় ভোগেন। ফলে রুটিন জীবনে ফিরে সুস্থ থাকুন।

মদ্যপান করবেন না

মদ্যপান করবেন না

অ্যালকোহল সবসময়ই প্রাণঘাতী। শরীরের সঙ্গে সঙ্গে সম্পর্ককেও নষ্ট করে দিতে এর জুড়ি নেই। ফলে সতর্ক থাকুন।

উপযুক্ত বিশ্রাম নিন

উপযুক্ত বিশ্রাম নিন

শরীর সুস্থ রাখতে উপযুক্ত বিশ্রাম নেওয়া সবসময়ই খুব প্রয়োজন। ভালো খাওয়া-দাওয়ার সঙ্গে পরিমিত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।

নিয়মিত মেডিক্য়াল চেক-আপ করুন

নিয়মিত মেডিক্য়াল চেক-আপ করুন

আমরা কেউ জানিনা কখন কোন রোগ আমাদের আক্রমণ করবে। ফলে নিয়মিত চেক-আপের মধ্যে থাকাই বুদ্ধিমানের কাজ।

রুটিন জীবন

রুটিন জীবন

নিয়মমাফিক জীবনযাপন করলে, জীবনে শৃঙ্খলা বজায় রাখলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে যা সুস্থ থাকতে সাহায্য করবে।

স্ট্রেস কমান

স্ট্রেস কমান

স্ট্রেস বা মানসিক চাপ শরীররে ভেঙে গুড়িয়ে দেয়। বস্তুত, বিষের কাজ করে মানসিক চাপ। ফলে যতটা পারবেন এটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন।

Story first published: Friday, June 12, 2015, 12:22 [IST]
X
Desktop Bottom Promotion