ব্ল্যাকহেডস কি আপনার মুখের সৌন্দর্য কেড়ে নিয়েছে? পার্লারে না গিয়ে ঘরেই পান চমৎকার সমাধান

By Bhagysree Sarkar

আমাদের ত্বক সুন্দর ও স্বাস্থ্যকর হলে আমাদের চারপাশের লোকেরাও আমাদের প্রশংসা করে। কিন্তু অনেক সময় মুখে বা নাকের চারপাশে ব্ল্যাকহেডসের সমস্যা দেখা দেয়। যার কারণে আমাদের সৌন্দর্য ফিকে হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে অনেকেই বাজারের নামী-দামী পণ্য ব্যবহার করে থাকেন। কিন্তু ফল? পাওয়া যায় কি আদেও! এ বিষয়ে সন্দেহ থেকেই যায়।

নারী পুরুষ নির্বিশেষে সকলেই সুন্দর চেহারা চান। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে নানান সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা বলুন তো, খাদ্যাভাসের দিকে নজর দিই আমরা কজন। খিদে পেলে জাঙ্কফুড, প্যাকেটজাত খাবার খেয়ে ফেলে, এমন মানুষের অভাব নেই। আর এর থেকেই ঘটে অঘটন। আমাদের ত্বক যখন সুন্দর হয়, তখন আমরা নিজেদের প্রতি অন্যরকম আত্মবিশ্বাস অনুভব করি। তবে সমস্যায় ফেলে ব্ল্যাকহেডস।

blackheads

আজকের প্রতিবেদনে এই সমস্যার সমাধানই খুঁজে পাবেন। তবে অবশ্যই প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে। যা ১০০ শতাংশ কার্ষকরীও। চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনি সহজেই আপনার নিজের বাড়িতে ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন কীভাবে-

  • ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মুলতানি মাটির সঙ্গে মধু ও লেবু মিশিয়ে ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি এবং মধু একসাথে আপনার ত্বক পরিষ্কার করে, অন্যদিকে লেবু ত্বক থেকে ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে মুখে লাগাতে হবে এবং শুকনোর জন্য অপেক্ষা করতে হবে। কিছুটা শুকিয়ে গেলে এই পেস্টটি আপনার মুখে আলতো করে ঘষুন। এরপরে ধুয়ে নিন জল দিয়ে। দেখবেন মাত্র কয়েকবারের ব্যবহারেই ফল পাবেন।
  • আপনি যদি ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে চান, তবে আপনি বেকিং সোডা এবং লেবু ব্যবহার করতে পারেন। এরজন্য লাগবে এক চামচ বেকিং সোডা এবং আধা চামচ লেবুর রস। এই দুটি জিনিস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং যেখানে ব্ল্যাকহেডস আছে সেখানে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ডিজিটাল দুনিয়ায় দীর্ঘ স্ক্রিন টাইমে চোখের সমস্যা সাধারণ, কীভাবে চোখ সুস্থ রাখবেন জানুন

এছাড়াও, একটি হ্যক রয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভীষণ টেন্ডিং। যা হল টুথপেস্টের ব্যবহার। আপনি যদি ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে চান, তবে এটি করার সবচেয়ে ভাল উপায় হল একটি স্ক্রাব ব্যবহার করা। স্ক্রাব করতে চাইলে ঘরে পাওয়া টুথপেস্টও ব্যবহার করতে পারেন। প্রথমে আপনাকে আপনার মুখে টুথপেস্ট লাগাতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার মুখে যে ব্ল্যাকহেডস আছে আপনা-আপনি বেরিয়ে আসবে। আপনি একটি তুলোর সাহায্যে আপনার মুখ পরিষ্কার করতে পারেন। শুনতে অবাক করলেও এটি কার্ষকর একটি উপায়।

Story first published: Monday, August 19, 2024, 13:34 [IST]
X
Desktop Bottom Promotion