চুল পড়াও বন্ধ হবে, খুশকিও সারবে! নিয়মিত ব্যবহার করুন পান পাতার হেয়ার মাস্ক

ভরপেট ভোজনের পর একটা পান না খেলে অনেকেরই মনে শান্তি হয় না। অনেক পরিবারেই পান খাওয়ার চল আছে। আর, যারা পান ভালবাসেন, তারা তো দিনে ৬-৭টা পান অনায়াসেই খেয়ে ফেলতে পারেন। পান হজমে সাহায্য করে। এছাড়াও, স্বাস্থ্যের আরও অনেক উপকার করে পান পাতা। কিন্তু জানেন কি, রুপচর্চায়ও পান পাতা দারুণ কার্যকর? অবাক হচ্ছেন! পান পাতা আসলেই চুলের যত্নে বেশ কাজে আসে। চুল পড়া থেকে খুশকি, সব ক্ষেত্রেই পান পাতার জুরি মেলা ভার। কিন্তু চুলে পান পাতা ব্যবহার করবেন কী ভাবে? আজকের আর্টিকেলে রইল কিছু টিপস -

ways to use paan for hair growth

পান এবং নারকেল তেল

কয়েকটা পানের পাতা মিহি করে পিষে নিন। এতে ২ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, কয়েক ফোঁটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মাস্কটি স্ক্যাল্প ও চুলে ভাল ভাবে লাগিয়ে ৫ মিনিট হালকা ম্যাসাজ করুন। তারপর আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

পান এবং তিলের তেল

কয়েকটা পানের পাতা মিহি করে পিষে নিন। এতে ২ টেবিল চামচ তিলের তেল, ১ টেবিল চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বক ও চুলে ভাল ভাবে লাগান। আধা ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নিন।

পান এবং ঘি চুলের মাস্ক

কয়েকটা পানের পাতা মিহি করে পিষে নিন। এই পেস্টে ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ মধু আর কয়েক ফোঁটা জল দিয়ে মিশিয়ে নিন ভাল করে। এই পেস্টটি চুলে লাগিয়ে ৫ মিনিট ভাল ভাবে ম্যাসাজ করুন। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন প্রায় ২০ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন।

আরও পড়ুন : বাজারচলতি কন্ডিশনার নষ্ট করছে চুল? ঘরোয়া উপকরণে বাড়িতেই তৈরি করে ফেলুন কলার কন্ডিশনার

পান হেয়ার মাস্কের উপকারিতা

১) পানের হেয়ার মাস্ক চুল ভাঙ্গা এবং চুল পড়া আটকায়। এতে রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ।

২) রুক্ষ-শুষ্ক চুলের জন্য পান হেয়ার মাস্ক দারুণ উপকারি। চুল ময়েশ্চারাইজ করতে পারে এই মাস্ক।

৩) ভিটামিন সি সমৃদ্ধ পান চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল পড়া কমায় এবং চুল ভাল রাখে।

৪) পানে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা মাথার ত্বককে স্বাস্থ্যকর এবং সংক্রমণ-মুক্ত রাখে, চুলের বৃদ্ধিতেও সহায়তা করে। এছাড়া, খুশকি নিয়ন্ত্রণেও সাহায্য করে।

৫) পান চুলকে কন্ডিশন করে। চুল ঘন ও লম্বা করতে পারে। এছাড়াও, চুল ফাটা প্রতিরোধ করে।

Story first published: Thursday, December 8, 2022, 18:08 [IST]
X
Desktop Bottom Promotion