Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রূপচর্চায় আদার ম্যাজিক! ত্বক ও চুলের জেল্লা ফেরাতে ব্যবহার করুন এ ভাবে
রান্নার স্বাদ বাড়াতে আদার জুড়ি নেই। নিরামিষ হোক বা আমিষ, এক টুকরো আদা পড়লেই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া, সর্দি-কাশি থেকে বাঁচাতে আদার উপকারিতা অপরিসীম। আদা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু জানেন কি, ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা মেটাতেও আদার জুড়ি মেলা ভার?
আসুন দেখে নিই, কেমন ভাবে ঘরোয়া উপায়ে আদা ব্যবহার করেই মিলবে ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান।

ত্বকের জেল্লা বাড়ায়
ত্বকের দাগছোপ হালকা করার জন্য অনেকেই নামীদামি প্রসাধনী ব্যবহার করেন। তবে কম খরচে ত্বকের কালচে দাগছোপ দূর করতে চাইলে কাজে লাগান আদা। আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে এবং জেল্লা বাড়ায়।
এক টুকরো আদা বেটে নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস মেশান। এই মিশ্রণটি মুখের কালচে দাগের উপর লাগান। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। আদা এবং লেবুর মিশ্রণ কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যার ফলে দাগছোপ নিরাময় হয়। এটি সূর্য রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে।
চুল পড়া কমায়
আদায় থাকা খনিজ, ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া মজবুত করে, স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। খুশকির সমস্যা মেটায় আদা। এ ছাড়া চুলের ডগা ফাটাও রোধ করে। মিক্সিতে কয়েক টুকরো আদা এবং টাটকা অ্যালোভেরা জেল একসঙ্গে পিষে নিন। মিহি পেস্ট করে নিন। এই মিশ্রণটি পুরো চুল এবং স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন।
বার্ধক্যের ছাপ পড়তে দেয় না
ত্বকের বলিরেখা এবং বয়সের দাগছোপ আটকাতে আদার জুড়ি মেলা ভার। আদা ত্বককে টানটান রাখে। এক চা চামচ আদার রসের সঙ্গে এক চা চামচ গোলাপ জল, আধা চা চামচ মধু এবং ১ টেবিল চামচ ওটস গুঁড়ো মিশিয়ে নিন। মুখে এবং গলায় সমানভাবে লাগান এই পেস্ট। মিনিট কুড়ি পর জল দিয়ে ধুয়ে ফেলুন।
ব্রণ কমায়
ব্রণের সমস্যায়ও খুব ভাল কাজ করে আদা। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ সব ধরণের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের গভীরে ঢুকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ প্রতিহত করে। ব্রণর দাগ কমায় এবং ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে।
এক চা চামচ চারকোল পাউডারের সঙ্গে আধা চা চামচ আদার রস, এক চা চামচ অ্যালোভেরা জেল এবং এক চা চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখ এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের ঔজ্জ্বল্য বাড়ায়
নারকেল তেলের সঙ্গে আদার তেল মিশিয়ে স্ক্যাল্পে এবং পুরো চুলে লাগান ভাল করে। কয়েক মিনিট ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
