Night skin care: নায়িকাদের মতো জেল্লাদার ত্বক চান? রাতে ঘুমোনোর আগে মেনে চলুন এই নিয়ম

By Bhagysree Sarkar

Night skin care: শীতের মরশুমে (Winter) ত্বকের যত্ন না নিলে একের পর এক সমস্যা কিন্তু লেগেই থাকবে। রোদের তাপ থেকে দুজন আর অযত্নে ত্বকের তো সমস্যা বাড়বেই। তার ওপর যদি থাকে সামনে বিয়ে, তাহলে তো আর কোন কথাই নেই। উজ্জল ও মসৃণ ত্বকের জন্য পরিচর্যার সময় বের করতেই হবে। যদি তা না করেন, তবে বিয়ের দিন ত্বকের জেল্লা (Skin glow) তো থাকবেই না বরং বোঝা যাবে সমস্যা গুলিও।

আজকাল প্রত্যেকেই কর্মব্যস্ততায় থাকেন। অনেক সময় ইচ্ছা থাকলেও রূপচর্চা করার সময় বের করে ওঠা হয় না। কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে সামান্য যত্ন (Night skin care) নিলেই কিন্তু পেতে পারেন কোমল, মসৃণ এবং উজ্জ্বলতা ত্বক। বাজারজাত পণ্যগুলি ব্যবহার করে বাহ্যিক সৌন্দর্য বাড়তে পারে, কিন্তু ত্বকের গভীর সমস্যা গুলি সমাধান হয় না আর তার ওপর মেকআপ করলে ত্বক নিস্তেজ দেখাবে। তাই চলুন ত্বকের যত্নে অতিরিক্ত মনোযোগ দেওয়া যাক। আজ আমরা দেখে নেব রাতের ত্বকের যত্নের রুটিন। রাতে ঘুমোনোর আগে ত্বকের এইভাবে যত্ন নিলে মাত্র এক মাসের মধ্যেই দেখতে পাবেন পার্থক্য।

skin care
  • পরিষ্কার পরিচ্ছন্নতা: সারাদিন ধুলো ময়লা এবং দূষণের কারণে ত্বক নিস্তেজ হয়ে যায়। তাই ঘুমোনোর আগে সঠিকভাবেই মুখ ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ ত্বকের ছিদ্র পরিষ্কার করে এবং ময়লা দূর করে। তবে মনে রাখবেন, খুব বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না। আপনার ত্বকের ধরণ অনুযায়ী ফেসওয়াশ বেছে নিন।
  • ময়েশ্চারাইজিং: আপনার ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার খুবই উপকারী। এতে ত্বক সতেজ বোধ করবে, শুষ্ক বোধ করবে না এবং এর কোমলতা অক্ষুণ্ণ থাকবে। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং ত্বককে উজ্জ্বল করে।

Hand care: শীতে খসখসে হয়ে যাচ্ছে হাত, কীভাবে যত্ন নিলে কোমলতা বজায় থাকবে, জানুন

  • এক্সফোলিয়েশন: ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এক্সফোলিয়েশন অর্থাৎ স্ক্রাবিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক্সফোলিয়েটিং ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বকে নতুন প্রাণ দেয়। এটি ত্বককে সতেজ এবং উজ্জ্বল করে, মেকআপ ছাড়াই ত্বককে উজ্জ্বল দেখায়।
  • ঠোঁটের যত্ন: আমরা যখন আমাদের ত্বকের যত্ন নিই, তখন প্রায়শই ঠোঁট উপেক্ষা করা হয়। কিন্তু ঠোঁটও খুবই গুরুত্বপূর্ণ। তাই ঘুমানোর আগে ঠোঁটে লিপবাম লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঠোঁটে ভিটামিন সি সমৃদ্ধ লিপবাম ব্যবহার করুন। যাতে আপনার ঠোঁট আর্দ্র এবং নরম থাকে।

Story first published: Friday, February 14, 2025, 14:10 [IST]
X
Desktop Bottom Promotion