Hand care: শীতে খসখসে হয়ে যাচ্ছে হাত, কীভাবে যত্ন নিলে কোমলতা বজায় থাকবে, জানুন

By Bhagysree Sarkar

Hand care: শীতকালে নানান সমস্যায় ভুগে থাকি আমরা। এরমধ্যে রয়েছে ত্বকের সমস্যাও (Skin problems)। মূলত ঠাণ্ডা আবহাওয়ায় ত্বকের রুক্ষতা (Skin roughness) বেড়ে যায়। ত্বকের যত্ন নিলেও হাতের যত্নে আমরা অনেকখানিই উপেক্ষা করি।

গায়ে সোয়েটার, চাদর, মাফলার চাপানো হলেও হাতে চাপা দেওয়ার কথা মনেই রাখি না। এদিকে গ্লাভস পরার মতোও ঠাণ্ডা পড়ে না সচরাচর বঙ্গে। ফলে শীতের রুক্ষতা যাবতীয় অত্যাচার চালিয়ে যায় আমাদের হাতের ত্বকের উপরেই।

hand care

এই মরশুমে হাতের ত্বকের আর্দ্রতা হারিয়ে ৩০ বছরের যুবতীর হাতও দেখতে লাগে থুরথুরে বয়স্কদের মতো। ময়েশ্চারাইজ়ার (Moisturizer) দিয়ে সাময়িক সমস্যামুক্তি হলেও শীতে হাতের রুক্ষতা (Hand roughness) কাটাতে দরকার বাড়তি যত্ন। হাতের অযত্ন করলে তা ভোগাতে পারে সারা বছর জুড়ে। তাহলে কি খসখসে হাতের জন্য মুখে মাখার ক্রিম বা গায়ে মাখার লোশন মেখে ফেলা যায়?

একেবারেই না। তাই সমাধানের জন্য ইতিমধ্যেই দেখি গিয়েছে বাজারে মিলেছে হ্যান্ড ক্রিম (Hand cream)। এতে থাকা বিভিন্ন উপাদান ত্বকে ময়েশ্চারাইজ়ার ধরে রাখতে সাহায্য করে। যা হাতের বিশেষ যত্ন (hand care) নিতে সক্ষম। কিন্তু হাতের জন্য কোন ক্রিম কিনবেন? বাজারে গ্লিসারিন, শিয়া বাটার, সেরামাইডস, হাইলুরোনিক অ্যাসিড, ভিটামিন ই, অ্যালোভেরা থাকলে সেই ধরনের ক্রিম বেছে নিতে পারেন।

তবে মনে রাখবেন, অ্যালোকোহল, প্যারাবেন, সোডিয়াম লরিয়াল সালফেটের মতো উপকরণগুলি ত্বকের পক্ষে ভালো নয়। তাই বাজার থেকে এগুলি কেনার সময় প্রথমেই তার উপকরণে চোখ বোলানো দরকার। এছাড়াও রইল কিছু বিশেষ টিপস-

  • শুষ্ক ত্বকের জন্য: অনেকের ত্বক বছরভর থাকে শুষ্ক। তাঁদের হাতও একইভাবে থাকে শুষ্ক। অতিরিক্ত শুষ্কতার সমস্যা থাকলে সেরামাইড, হাইলুরোনিক অ্যাসিড, শিয়া বাটার রয়েছে, এমন ক্রিমই বেছে নিতে পারেন। এগুলি আপনার জন্য সেরা বিকল্প হবে।
  • তৈলাক্ত ত্বক: শীতের দিনে হাত যতটা খসখসে হয়, গরমে কিন্তু ততটা হয় না। আবার যাঁদের ধরুণ ত্বক তৈলাক্ত প্রকৃতির, তাঁদের হাতের ত্বকও খুব একটা শুষ্ক হয় না। এক্ষেত্রে অ্যালোভেরা রয়েছে, এমন ক্রিম বেছে নেওয়া আপনার জন্য ভালো হবে। শীতে গ্লিসারিন যুক্ত ক্রিমও ব্যবহার করতে পারেন।
  • স্পর্শকাতর: তবে আপনার যদি হয় স্পর্শকাতর ত্বক, তাহলে ক্যামোমাইল, ওট্স, অ্যালোভেরা যুক্ত হাতের ক্রিম আপনার জন্য সেরা বিকল্প হবে।

Story first published: Thursday, February 13, 2025, 14:04 [IST]
X
Desktop Bottom Promotion