Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
গরমে ঝলমলে ত্বক চান? ঘরোয়া উপকরণ দিয়েই তা সম্ভব, রইল টিপস
গ্রীষ্মকালে রোদের প্রখর তাপ ও অতিরিক্ত গরমের কারণে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমাদের একটু সতর্ক থাকতেই হবে। তবে অনেকেই মনে করেন ত্বকের যত্ন নেওয়া মানেই রূপচর্চা করা। তা কিন্তু একেবারেই নয়। বরং আপনার উচিত এই গরমে ত্বকের যত্নে যত কম মেক-আপের ব্যবহার করা যায়। কারণ, গরমকালে প্রখর তাপ ও ঘামের কারণে ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায়। তাই এই সময়ে ত্বকের যত্নের প্রয়োজন হয় বেশি। কীভাবে যত্ন নিলে এই গরমেও ভালো থাকবে ত্বক, জানেন? দেখুন-
কেবল গ্রীষ্মকাল নয়, আপনার সানস্কিন লাগানো উচিত সারা বছর। বাইরে বের হওয়ার আগে তো অবশ্যই, এমনকি বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন। এতে ত্বকে ট্যান পড়বে না। ত্বক সুস্থ থাকবে। তবে গরমকালে সূর্যের তাপ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন লাগানো অবশ্য়ই গুরুত্বপূর্ণ।

এই সময় অনেকেই একাধিক বার স্নান করেন। তবে মনে রাখবেন, স্নানের সময়ে বারবার সাবানের ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। আপনি সাবানের বদলে শাওয়ার জেল ব্যবহার করুন। এতে এক দিকে যেমন দূর হবে ত্বকে জমে থাকা ময়লা ও তৈলাক্ত পদার্থ, তেমনই ছড়াবে সুগন্ধও।
এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন বাড়িতেই কয়েকটি ফেস প্যাক। যেগুলি আপনার ত্বক উজ্জ্বল রাখবে। যেমন-
- চন্দনের গুঁড়োর সঙ্গে প্রয়োজনমতো দুধ মিশিয়ে ফেসপ্যাকের মতো ঘন বানিয়ে নিন। এই প্যাক সপ্তাহে একদিন ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখাও কমে আসে।
- শসার রস নিন ২ চা-চামচ, সঙ্গে ১ চা-চামচ টক দই, ১ চা-চামচ বেসন আর ১ চা-চামচ মধু। সবগুলি একসঙ্গে মেশান। ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলে ত্বকের দাগছোপও কমে আসবে।
ব্যাথা থেকে দ্রুত আরাম পেতে কোন সেঁক দেবেন, ঠাণ্ডা নাকি গরম?
- এমনকি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন আলোভেরা জেল। অ্যালোভেরা ত্বক মসৃণ করে ও অতিরিক্ত গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। তাই যেকোমও প্যাকের সঙ্গে এটি যোগ করুন। অথবা সানস্ক্রিন লোশন বা ময়শ্চরাইজার সিরামের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।



Click it and Unblock the Notifications