Chhath Puja Skin care: উৎসবের মরশুমে ত্বকের জৌলুস অটুট রাখবে ভিটামিন ই!

By Bhagysree Sarkar

Chhath Puja Skincare: ভিটামিন ই আমাদের ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ (Vitamin E is essential in skin care) ভূমিকা পালন করে। মূলত ভিটামিন ই তার অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। সঙ্গেই ফ্রি র‌যাডিক্যালের সাথে লড়াই করতে, ত্বককে ময়শ্চারাইজ করতে ও দাগ কমাতে সাহায্য করে।

তাই ভিটামিন ই ট্যাবলেটগুলি ত্বকের যত্নে ব্যাপকভাবে ব্যবহৃত হয় (Use of vitamin E capsules)। সেইসঙ্গেই সামনেই ছট পুজো (Chhath Puja), এতে বিশেষত মহিলারা উপবাস (fasting) পালন করে। তাই আপনিও যদি ছট পুজোর আগেই ত্বকের গ্লো (Skin glow) ফিরিয়ে আনতে চান, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য।

vitamin e capsule

আপনি চাইলে আজ থেকেই ভিটামিন-ই ক্যাপসুল (Vitamin-E capsules) দিয়ে ঘরে বসেই ফেস মাস্ক (Vitamin-E Capsule Face Mask) তৈরি করে সহজেই আপনার ত্বকের উন্নতি করতে পারেন। এখানে আমরা ভিটামিন ই ক্যাপসুল থেকে তৈরি ফেস মাস্ক (face mask) সম্পর্কে বলছি। তবে তার আগে আমাদের জানতে হবে, ভিটামিন-ই এর উপকারিতা সম্পর্কে-

  • ভিটামিন ই ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে, সঙ্গেই নরম ও কোমল করে তোলে।
  • ভিটামিন ই ত্বকের দাগ কমাতে সাহায্য করে।
  • ভিটামিন ই ত্বকের প্রদাহ কমাতে কার্যকর।
  • ভিটামিন ই ফ্রি র‌যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যজনিত লক্ষণ কমায়।
  • ভিটামিন ই ত্বকের রং উন্নত করে এবং উজ্জ্বল করে তোলে।

ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তৈরি ফেস মাস্ক-

  • ভিটামিন ই ও অ্যালোভেরা

উপাদান:

  • ভিটামিন ই ক্যাপসুল- ১ টি
  • অ্যালোভেরা জেল- ২ চা চামচ

পদ্ধতি:

  • ভিটামিন-ই ক্যাপসুল অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরিষ্কার মুখে লাগান এবং ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ভিটামিন ই এবং ওটস

উপাদান:

  • ভিটামিন ই ক্যাপসুল- ১ টি
  • ওটস- ২ চামচ
  • দুধ- পরিমাণমত

পদ্ধতি:

  • দুধে ওটস ভিজিয়ে পেস্ট তৈরি করুন। এতে যোগ করুন ভিটামিন-ই ক্যাপসুল। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। সময় হলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

ভিটামিন ই এবং মধু

উপাদান:

  • ভিটামিন ই ক্যাপসুল- ১ টি
  • মধু- ১ চা চামচ

পদ্ধতি:

  • ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। সময় হলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কগুলি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

Beauty Tips: দীপাবলির পর ত্বক রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়েছে? প্রাকৃতিক স্ক্রাবগুলিই করবে জাদু

তবে এসব ক্ষেত্রে কিছু বিষয়গুলো মাথায় রাখা উচিত। যেমন-

  • আপনার যদি ভিটামিন ই থেকে অ্যালার্জি থাকে, তবে এটি ব্যবহার করবেন না।
  • ত্বকে প্রয়োগ করার আগে আপনার কনুইয়ে অল্প পরিমাণে মিশ্রণটি পরীক্ষা করুন। যদি কোনও জ্বালা বা লালভাব দেখা দেয়, তবে এড়িয়ে চলুন।
  • গর্ভবতী মহিলারা একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না।

Story first published: Sunday, November 3, 2024, 12:19 [IST]
X
Desktop Bottom Promotion