Beauty Tips: দীপাবলির পর ত্বক রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়েছে? প্রাকৃতিক স্ক্রাবগুলিই করবে জাদু

By Bhagysree Sarkar

Beauty Tips: দীপাবলির (Diwali) সঙ্গেই আবার কালী পুজো (kali puja)। রাতভর নানা থিমের ঠাকুর দেখে শরীর এখন ক্লান্ত। কিন্তু শুধু শরীর নয়, মুখ-চোখেরও অবস্থা খারাপ। জমিয়ে খাওয়া-দাওয়ার সঙ্গে চলেছে সাজগোজও। দীর্ঘক্ষণ মেকআপ (Long lasting makeup) এবং অনিয়মে ত্বকের অবস্থা বেহাল।

তাই দরকার ত্বকের সঠিকভাবে যত্নের (Proper skin care)। দীপাবলির পর কীভাবে ত্বকের যত্ন (skin care) নেবে তা জানা জরুরি। এরমধ্যেই শীতকাল আসতে চলেছে। পরিবর্তনশীল আবহাওয়ায় ইতিমধ্যেই আমাদের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গিয়েছে। তাহলে কীভাবে যত্ন নেবেন?

beauty tips

ইতিমধ্যেই আমাদের ত্বক শুষ্ক ও প্রাণহীন (Dry and dull skin) হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। ঘরে তৈরি এই ফেস স্ক্রাব (Homemade face scrub) আপনার সমস্যার একটি দুর্দান্ত সমাধান। এগুলি কেবল ত্বককে গভীরভাবে পরিষ্কার করে না, এটি প্রাকৃতিক পুষ্টিও (Natural nutrition) দেয়। শুধু তাই নয়, এই সাধারণ ও সহজলভ্য উপাদান দিয়ে তৈরি স্ক্রাবগুলি ত্বকের ক্ষতি না করে মৃত ত্বকের কোষগুলিকে সরিয়ে দেয় এবং এটিকে নরম ও উজ্জ্বল করে তোলে। সঙ্গেই ত্বককে হাইড্রেট করে ও আর্দ্রতা ধরে রাখে, যা আপনার ত্বককে সুস্থ ও সুন্দর রাখে। বিস্তারিত জেনে নেওয়া যাক-

  • লেবু এবং চিনি:

লেবুর রসে চিনি মিশিয়ে মুখে লাগান। এই স্ক্রাবটি ত্বককে এক্সফোলিয়েট করে উজ্জ্বল করে তোলে। এর মধ্যে লেবু ত্বক পরিষ্কার করে এবং চিনি ত্বকের মৃত ত্বকের কোষগুলিকে দূর করে।

  • ওটস এবং দুধ:

ওটস পিষে তাতে দুধ যোগ করুন এবং একটি পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এই স্ক্রাবটি আপনার ত্বকে আর্দ্রতা প্রদান করে এবং উজ্জ্বল করে তুলবে।

  • চিনি এবং মধু:

চিনি ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। চিনি ত্বকের মৃত কোষ দূর করে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

  • কফি এবং নারকেল তেল:

কফি পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই স্ক্রাব ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং আর্দ্রতা বজায় রাখে, ত্বককে উজ্জ্বল দেখায়।

  • হলুদ এবং বেসন:

বেসনের মধ্যে হলুদ ও গোলাপ জল মিশিয়ে নিন। এবার এটি ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ত্বককে সতেজ, কোমল এবং উজ্জ্বল করে ও দাগও কমায়।

  • বেসন এবং দই:

বেসনের মধ্যে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি মুখে লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। এই স্ক্রাব ত্বককে পরিষ্কার এবং ময়শ্চারাইজ করে। সঙ্গে ত্বককে পুষ্টিও দেয়।

  • চালের আটা এবং দই:

চালের আটায় দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। এই স্ক্রাব মরা চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল করে এবং আর্দ্রতা বজায় রাখে।

Story first published: Friday, November 1, 2024, 14:32 [IST]
X
Desktop Bottom Promotion