ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন লাউয়ের খোসা, দেখুন পদ্ধতি

খুব কম লোকই লাউ খেতে পছন্দ করেন। তবে, লাউ চিংড়ি বা বড়ি দিয়ে লাউয়ের তরকারি পেলে কেউ ছাড়ে না! আমরা জানি যে, লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারি একটি সবজি। তবে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জন্যও লাউ খুব উপকারি। লাউয়ের রস পান করলে ত্বক উজ্জ্বল হয়।

Use Bottle Gourd Peel For Glowing Face

লাউ তো না হয় উপকারি, কিন্তু আপনি কি জানেন লাউয়ের খোসাও সমান উপকারি! লাউয়ের খোসা ব্যবহারের ফলে মুখে গ্লো দেখা দিতে পারে। আসুন জেনে নিই লাউয়ের খোসার উপকারিতা এবং এর ব্যবহার সম্পর্কে।

ত্বকের সজীবতা বৃদ্ধিতে

ত্বকের সজীবতা বৃদ্ধিতে

লাউয়ের খোসা পেস্ট করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত ব্যবহার করলে ত্বকের সজীবতা বৃদ্ধি পায়।

ট্যানিং

ট্যানিং

চড়া রোদে ত্বক পুড়ে যায় বা ট্যান পড়ে যায়। ফলে ত্বক নির্জীব এবং কালো হয়ে যায়। ত্বক থেকে ট্যান দূর করতে লাউয়ের খোসা ব্যবহার করা যেতে পারে। লাউয়ের খোসা মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ১৫ মিনিট মুখ এবং ঘাড়ে লাগিয়ে রাখুন এবং তারপরে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

লাউ এবং গোলাপ জল

লাউ এবং গোলাপ জল

লাউয়ের খোসা রোদে দিয়ে শুকিয়ে পিষে নিন। এতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। লাউ এবং গোলাপ জলের এই প্যাকটি লাগালে মুখের দাগ কমবে এবং ত্বকে গ্লো দেখা দেবে।

গ্লোয়িং স্কিন

গ্লোয়িং স্কিন

নির্জীব ত্বকের জন্য আপনি লাউয়ের খোসা ব্যবহার করতে পারেন। এতে ফাইবার, ভিটামিন আছে, যা ত্বকের জন্য খুবই উপকারি। লাউয়ের খোসা দিয়ে ফেসপ্যাক তৈরি করতে প্রথমে খোসা ভালো করে পেস্ট বানিয়ে নিন, এর মধ্যে চন্দন পাউডার মেশান। সপ্তাহে দুই থেকে তিনবার এই পেস্ট লাগালে মুখ উজ্জ্বল হয়। যায়। এছাড়া, ত্বকের জ্বালা থেকে মুক্তি পেতেও মুখে লাউয়ের খোসা ব্যবহার করতে পারেন।

X
Desktop Bottom Promotion