Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Silk saree: বিয়ের মরশুমে সেজে উঠুন সিল্কের শাড়িতে, কিন্তু আসল সিল্ক শাড়ি চিনবেন কীভাবে?
Silk saree: বিয়ের মরশুম এসে গিয়েছে। প্রতি বছরই বিয়ের মরশুমে (Wedding season) নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড করলেও শাড়ির জনপ্রিয়তা কমে না। বিয়ের দিনগুলিতে ট্র্যাডিশনাল সিল্ক শাড়ির পাশে অন্য সব কিছুই যেন ম্লান দেখায়। এই সময় একটু দাম দিয়ে ভালো সিল্কের শাড়ি অনেকেই কিনে থাকেন।
তবে এত খরচ যখন করছেনই, তখন শাড়ির গুণমানের (Quality of the saree) দিকে অবশ্যই নজর দিন। ধরুন বাজার থেকে পছন্দ করে সিল্কের শাড়ি (Silk saree) কিনে এনেছেন, আর পরে যদি বোঝেন তা নকল! তাহলে তো খুবই মুশকিল।

শাড়ি কিনে ঠোকেননি এমন নারীর খোঁজ পাওয়া অসম্ভব। সিল্কের দাম বেশি হওয়ায় বাজারে দেখতে পাওয়া যায় সিল্কের মতোই দেখতে সস্তার (Cheap saree that looks like silk) শাড়ি। মনে রাখবেন, খাঁটি বেনারসি সিল্ক শাড়ি ভারতীয় হস্তশিল্পের এক মূল্যবান রত্ন। তাদের সৌন্দর্য সারা বিশ্বে বিখ্যাত।
কিন্তু বাজার ভরে গিয়েছে নকল সিল্ক শাড়িতে। ফলে আসল ও নকল (Authentic Banarasi Silk Identification) পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। জেনে নিন কীভাবে শাড়ি দেখে যাচাই করবেন, আপনার শখের সিল্ক শাড়ি আসল নাকি নকল?
- আসল বেনারসি শাড়ি বুনন সবসময় অনুভূমিক দিকে করা হয়। তাই যদি শাড়িটি খাঁটি বেনারসি সিল্ক (Banarasi Silk) দিয়ে তৈরি হয়, তাহলে এর সুতোর নকশা সর্বদা অনুভূমিক হবে। মাঝখানে কোথাও উল্লম্ব দিকের সুতো দেখতে পাবেন না। হাতে বোনা বেনারসি শাড়ির ভাঁজে ভাঁজে ভাসা ভাসা সুতো দেখতে পাবেন।
- শাড়ির মোটিফ দেখেও চিনে নিতে পারবেন, আসল বেনারসি শাড়ি। মুঘল প্যাটার্নের আমরু, অম্বি, ডোমক মোটিফ থাকে আসল বেনারসি শাড়িতেই।
- বেনারসি সিল্ক শাড়ি বুননের সময়, এর কিনারাগুলি পেরেক দিয়ে আটকানো থাকে যাতে এটি শক্ত থাকে। নকশাটি নষ্ট না হওয়া এবং সুতোগুলি শক্ত করে বেঁধে রাখার জন্য এটি করা হয়। তাই, বেনারসি সিল্ক শাড়ি কেনার আগে, শাড়ির সীমানায় পিনের দাগ আছে কিনা তা দেখে নিন।
- মনে রাখবেন, সিল্ক যত হালকা হবে তা ততই নমনীয় ও সূক্ষ হবে। আপনি দেখবেন, যদি আংটির মধ্যে দিয়ে সিল্ক বেরিয়ে যায়, তবে বুঝবেন সেই সিল্ক আসল।
- আসল বেনারসি সিল্ক শাড়ির দাম কমপক্ষে ১০-১২ হাজার টাকা হবে। যদি কেউ আপনাকে এর চেয়ে কম দামে বেনারসি সিল্ক শাড়ি বিক্রি করে, তাহলে তা নকল হতে পারে।
Skin care: এসেনশিয়াল অয়েলের গুণেই ত্বক হবে মাখনের মত নরম-তুলতুলে, জেল্লা ফিরবে রাতারাতি!
- বেনারসি সিল্ক শাড়িগুলি আসল সিল্ক দিয়ে তৈরি, যার চকচকে কৃত্রিম সুতো থেকে একেবারেই আলাদা এবং স্পর্শেও খুব নরম।
- বাজারে অনেকেই নকল বেনারসি সিল্ক শাড়ি বিক্রি করছেন। তাই, বেনারসি সিল্ক কেনার সময়, সর্বদা একজন বিশ্বস্ত দোকানদারের কাছে যান।
- নানা রঙের সুতোর মিশিয়ে এই সিল্ক তৈরি হয়। বিভিন্ন দিক থেকে আলো পড়লে এই শাড়ির জমির রঙ দেখতে অন্য রকম লাগে। যদি সিল্ক নকল হয় তা হলে আলোর সঙ্গে শাড়ির রং বদলাবে না।
- এছাড়াও শখের শাড়িতে এই পরীক্ষা কেউই করতে চান না। তবুও গুণমান পরীক্ষা করা খুবই জরুরি। এজন্য শাড়ির ছোট্ট এক কোণ আগুনের শিখার উপর ধরুন। যদি পোড়া চুলের মতো গন্ধ বেরোয় তা হলে বুঝবেন সিল্ক আসল।



Click it and Unblock the Notifications