Skin care: এসেনশিয়াল অয়েলের গুণেই ত্বক হবে মাখনের মত নরম-তুলতুলে, জেল্লা ফিরবে রাতারাতি!

By Bhagysree Sarkar

Skin Care: শীত মানেই রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যায় (Rough-dry skin problem) নাজেহাল দশা। এই মরশুমে স্বাস্থ্যের সঙ্গে ত্বকের বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। ঠাণ্ডা আবহাওয়া ও আর্দ্রতা ত্বককে আরও শুষ্ক ও প্রাণহীন করে তোলে। কিন্তু চিন্তার কারণ নেই। এখন এই সমস্যা মিটবে নিমেষেই। কিছু বিশেষ এসেনশিয়াল অয়েলের (Essential oils) সাহায্যে আপনি শীতকালেও আপনার ত্বককে উজ্জ্বল ও কোমল রাখতে পারেন।

এই তেলগুলি শুধুমাত্র ত্বককে পুষ্টি দেয় না, এগুলি একটি প্রাকৃতিক আভাও দিতে সহায়ক। চলুন তাহলে জেনে নেওয়া যাক, এই শীতে ত্বক সুস্থ রাখতে কোন কোন এসেনশিয়াল অয়েল (Essential oils for skin care) ব্যবহার করবেন-

oil
  • রোজমেরি অয়েল (Rosemary oil):

রোজমেরি অয়েল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা ত্বককে ফ্রি র‌যাডিক্যালের কারণে হওয়া ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং বার্ধক্যের লক্ষণগুলিকে ধীর করে দেয়। এটি রক্ত সঞ্চালন বাড়ায়, যা ত্বকে আরও অক্সিজেন সরবরাহ করে এবং এটিকে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল দেখায়। রোজমেরি অয়েলে আছে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি উপাদান। যা ত্বকের প্রদাহ কমতে সাহায্য করে। ফলে অ্যাকনের সমস্যাও কমে।

  • জোজোবা অয়েল (Jojoba oil):

জোজোবা অয়েল ত্বকের জন্য একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্ক হতে বাধা দেয়। জোজোবা অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যেমন ভিটামিন এ এবং ই এবং ওমেগা ৬। জোজোবা অয়েল শীতের সমস্যা (যেমন-শুষ্ক, খসখসে ত্বক) দূর করে।

  • ক্যাস্টর অয়েল (Castor oil):

ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে রিসিনোলিক অ্যাসিড থাকে, যা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং নরম করে। ত্বকের গভীরে গিয়ে ত্বককে ভিতর থেকে আর্দ্র করে তোলে। এই তেল নিয়মিত ব্যবহার করলে ত্বকের কালচে দাগছোপ হালকা হয়ে যায়।

  • ল্যাভেন্ডার অয়েল (Lavender oil):

ল্যাভেন্ডার অয়েল এর সুগন্ধের পাশাপাশি ত্বকের জন্য খুবই উপকারী। এই তেলের ব্যবহারে মুখে বয়সের ছাপ আটকানো যায়। সেই সঙ্গে বলিরেখাও রোখা যায়। এটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ, যা ত্বকের জ্বালা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এটি ত্বককে প্রশমিত করে এবং ঘুমের উন্নতিতেও সাহায্য করে।

  • ইউক্যালিপটাস অয়েল (Eucalyptus oil):

ইউক্যালিপটাস অয়েল অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এটি ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে এবং ব্রণ কমাতে সাহায্য করে। এটির নিয়মিত ব্যবহার ত্বককে করে তোলে উজ্জ্বল। ইউক্যালিপটাস অয়েল ত্বককে ঠাণ্ডা রাখে এবং প্রদাহ কমায়।

এসেনশিয়াল অয়েল কীভাবে ব্যবহার করবেন?

  • মনে রাখবেন যেকোনো নতুন পণ্য ব্যবহার করার আগে, একটি প্যাচ পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। আপনার কোনো ধরনের অ্যালার্জি থাকলে সতর্ক হোন।
  • এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে প্রয়োগ করবেন না। অবশ্যই অন্য তেলের সাথে মিশিয়ে ব্যবহার করুন। যেমন বাদাম তেল, জোজোবা তেল বা নারকেল তেল।
  • এসেনশিয়াল অয়েল ত্বককে সূর্যের রশ্মির প্রতি সংবেদনশীল করে তুলতে পারে। তাই দিনের বেলা ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
  • ঘুমানোর আগে এসেনশিয়াল অয়েল মুখে লাগাতে পারেন।

এই বিষয়গুলিও মাথায় রাখুন:

  • ত্বককে হাইড্রেটেড রাখতে প্রচুর জল পান করা গুরুত্বপূর্ণ।
  • স্ট্রেস ত্বকের ক্ষতি করতে পারে। যোগব্যায়াম, ধ্যান বা অন্যান্য ক্রিয়াকলাপ আপনার চাপ কমাতে পারে।
  • এছাড়াও ফলমূল, শাকসবজি খাদ্য়তালিকায় অন্তর্ভূক্ত করুন। এগুলি ত্বকের প্রয়োজনীয় পুষ্টি জোগাবে।

Story first published: Tuesday, January 7, 2025, 18:05 [IST]
X
Desktop Bottom Promotion