Beauty Tips: ৪০ পেরোলেও বয়সের ছাপ পড়বে না, জানুন উজ্জ্বল ত্বক ও স্বাস্থ্যকর চুলের আসল রহস্য!

By Bhagysree Sarkar

Beauty Tips: বর্তমানের ব্যস্ত জীবনে নিজের জন্য সময় কোথায়! কিন্তু সৌন্দর্য এমন একটি বিষয়, যা নিয়ে সকলের মনেই কমবেশি চিন্তা থাকে। কে না চায় বলুন, উজ্জ্বল এবং তারুণ্যময় ত্বক হোক। এজন্য আমরা ঘরোয়া প্রতিকার থেকে দামী প্রোডাক্ট সবই ব্যবহার করে থাকি।

কিন্তু আশা যেমন করি, তেমন কি ফল পাই? না, আসলে এইসব ঘরোয়া প্রতিকার যেমন সময় সাপেক্ষ, তেমনই বেশ খাটনির। তবে আমরা যদি বলি, আপনার ত্বকের পরিচর্চায় কোন দামী প্রোডাক্ট বা ঘরোয়া প্রতিকার নয়, সৌন্দর্যের সবচেয়ে বড় রহস্য (Glowing Skin with Sleeping) আপনার ঘুমের মধ্যেই লুকিয়ে আছে, বিশ্বাস করবেন?

health

হ্যাঁ, প্রতিদিন পর্যাপ্ত ঘুম পাওয়া অর্থাৎ বিউটি স্লিপ (beauty sleep) গ্রহণ আপনার ত্বকের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। বিউটি স্লিপ মানে আপনি রাতে ৭-৮ ঘন্টা গভীর ঘুম। এই সময়ে আপনার শরীর বিশ্রাম নেয় এবং ক্ষতিগ্রস্থ কোষগুলি মেরামত করে।

বিশেষ করে আপনার ত্বকের কোষগুলো রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় শরীরে নতুন কোষও তৈরি হয়। আসুন জেনে নিই কেন বিউটি ঘুম আপনার সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ (Why beauty sleep is important)।

  • ইমিউন সিস্টেম শক্তিশালী হয়- পর্যাপ্ত ঘুম আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যাতে আপনি সহজেই রোগের সাথে লড়াই করতে পারেন।
  • বলিরেখা কমায়- ঘুমের অভাবে ত্বকে কোলাজেন ও ইলাস্টিন উৎপাদন কমে যায়। যার কারণে বলিরেখা ও সূক্ষ্ম রেখা বাড়তে থাকে। পর্যাপ্ত ঘুম আপনার ত্বককে রাখে তরুণ ও উজ্জ্বল।
  • ডার্ক সার্কেল এবং ফোলাভাব কমায়- ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ এবং ফোলাভাব হয়। তাই পরিপূর্ণ ঘুমালে রক্ত সঞ্চালন বাড়ে এবং ডার্ক সার্কেলের সমস্যা সহজেই এড়ানো যায়।
  • উজ্জ্বল ত্বক- আপনি যখন পর্যাপ্ত ঘুমান, তখন আপনার ত্বক সুস্থ এবং উজ্জ্বল দেখায়। ঘুমের সময়, আপনার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা ত্বকে পুষ্টি জোগায় এবং ত্বকের মরা কোষ সহজেই দূর করে।

Beauty Tips: প্রতিদিনের মেকআপে নিজের অজান্তেই ত্বকের কী সর্বনাশ করছেন, জানেন?

এছাড়াও ঘুমের অভাব মানসিক চাপ এবং উদ্বেগ বাড়াতে পারে। যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। তবে পর্যাপ্ত ঘুম আপনার মনকে শান্ত রাখে এবং আপনাকে চাপমুক্ত করে তোলে।

কিভাবে বিউটি স্লিপ নেবেন?

  • প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠার অভ্যাস করুন। আপনার এই অভ্যাসে শরীর তৈরি হয়ে যাবে এবং সঠিক সময়ে আপনি সহজেই ঘুমিয়ে পড়বেন।
  • ঘুমানোর আগে মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করবেন না। এগুলো থেকে নির্গত ব্লু লাইট ঘুমের ব্যাঘাত ঘটায়।
  • নিয়মিত ব্যায়াম আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তবে ঘুমানোর এক বা দুই ঘণ্টা আগে ব্যায়াম করবেন না।
  • ঘরের তাপমাত্রা ঠাণ্ডা রাখুন, লাইট বন্ধ করুন এবং ঘুমানোর আগে সফ্ট মিউজিক শুনুন।
  • ঘুমানোর আগে ক্যাফেইনযুক্ত পানীয় এবং অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন।

Story first published: Wednesday, December 25, 2024, 13:56 [IST]
X
Desktop Bottom Promotion