Beauty Tips: প্রতিদিনের মেকআপে নিজের অজান্তেই ত্বকের কী সর্বনাশ করছেন, জানেন?

By Bhagysree Sarkar

Beauty Tips: বর্তমানে নারীরাও পিছিয়ে নেই। কমবেশি সকল মহিলারাই কর্মজীবী। কাজের চাপ সঙ্গে পরিবারের সদস্যদের যত্ন, এই দুইয়ের মধ্যে নিজের জন্য সময় বের করে ওঠা কঠিন হয়ে পড়ে। তবুও নিজের সুন্দর দেখাতে কে না পছন্দ করে! তাই আজকাল মেকআপ একটি বড় ভূমিকা পালন করছে মহিলাদের জন্য।

বিশেষ কোনও উপলক্ষ্য হোক বা দৈনন্দিন জীবন, মেকআপ ছাড়া যেন সৌন্দর্য অসম্পূর্ণ। বলা চলে, মেকআপ আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে (Makeup to enhance beauty) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

make up

কিন্তু নিত্যদিন মেকআপের ব্যবহারে আমাদের পকেটে তো টান পড়েই, সঙ্গে অজান্তেই ডেকে আনতে পারেন নানান স্বাস্থ্য সমস্যা (Makeup causes various skin problems)। কারণ, মেকআপ করে আমরা প্রায় ৯-১০ ঘণ্টা থাকি। যা একেবারেই উচিত নয় আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য।

রোজকার জীবনে প্রায় ১০ ঘন্টা মেকআপ লাগিয়ে রাখলে, আমরা বয়সের আগেই বুড়িয়ে যেতে পারি। সঙ্গে তো, ব্রণর সমস্যা আছেই। তাই চলুন আজ জেনে নিই, আমাদের ত্বকের জন্য কতক্ষণ মেকআপ রাখা নিরাপদ (How Long to Wear Makeup)?

  • কতক্ষণ মেকআপ রাখা নিরাপদ?

সাধারণত, ৮ থেকে ১২ ঘন্টা মেকআপ রাখা নিরাপদ বলে মনে করা হয়। তবে এর চেয়ে বেশি সময় ধরে মেকআপ রাখলে ত্বকের ক্ষতি হতে পারে। যেমন-

  • অকাল বার্ধক্য - দীর্ঘ সময়ের জন্য মেকআপ থাকলে ত্বকের কোষের ক্ষতি হতে পারে। যার ফলে বার্ধক্যজনিত সমস্যা, যেমন বলিরেখা এবং ফাইন লাইনগুলি দ্রুত দেখা দেয়।
  • ত্বকের শুষ্কতা - মেকআপ প্রোডাক্টে উপস্থিত রাসায়নিক ত্বককে শুষ্ক ও প্রাণহীন করে তুলতে পারে। তাই এবিষয়ে সতর্ক থাকতে হবে।
  • ত্বকের জ্বালাভাব - কিছু কিছু মানুষের ত্বকে মেকআপ প্রোডাক্ট অ্যালার্জি হতে পারে। যা থেকে ত্বকে জ্বালা, লালভাব এবং চুলকানির মত সমস্যার জন্ম হয়।

এছাড়াও দীর্ঘ সময় ধরে মেকআপ করার ফলে ত্বকের ছিদ্রগুলি আটকে যায়। যার কারণে ত্বকের ভিতরে ময়লা এবং ব্যাকটেরিয়া আটকে ব্রণ হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। তাছাড়াও ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের সমস্যাও বেড়ে যায়।

মেকআপ তোলার টিপস (Makeup Removal Tips)-

  • শুধু জল দিয়ে মুখ ধুলে মেকআপ দূর হয় না। মেকআপকে টেকসই করতে এগুলোকে তৈরি করা হচ্ছে ওয়াটার ও ঘাম প্রুফ। যার কারণে অনেক সময় শুধু মুখ ধুলেই পুরোপুরি পরিষ্কার হয় না। তাই সঠিকভাবে মেকআপ তুলে নেওয়া জরুরি।
  • মেকআপ তুলতে সবসময় মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে মেকআপ রিমুভার আপনার ত্বকের ধরন অনুযায়ী হওয়া উচিত। মনে রাখবেন, ওয়েট ওয়াইপ বা মেকআপ ওয়াইপ ব্যবহার করবেন না। বরং ক্লিনজিং বাম বা মাইকেলার ওয়াটার ব্যবহার করুন।

Hair Care Tips: শীতে মুঠো মুঠো চুল উঠার সমস্যা শেষ! ঘন-লম্বা চুলের আসল রহস্য লুকিয়ে এই খাবারে

  • মেকআপ রিমুভারের পর ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুতে ভুলবেন না। বেছে নিন আপনার ত্বক অনুযায়ী সঠিক ফেসওয়াশ।
  • মেকআপ তোলার পর ত্বককে ময়েশ্চারাইজ করা উচিত।

Story first published: Thursday, December 19, 2024, 14:42 [IST]
X
Desktop Bottom Promotion