অয়েলি স্কিনের উপকারিতা জানলে অবাক হবেন!

তৈলাক্ত ত্বক মানেই ভোগান্তির শেষ নেই, সাধারণত বেশিরভাগ মানুষের মনেই এই ধারণা আসে। অনেকের কাছে তৈলাক্ত ত্বক মানেই অস্বস্থিকর এবং এর জন্য অনেকে হিনমন্যতায়ও ভোগেন। কিন্তু অয়েলি স্কিন মানেই তা সবসময় খারাপ নয়, এর বেশ কিছু উপকারিতাও আছে। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল, ত্বক সবসময় চটচটে, আঠালো মনে হয়। আর ত্বকে পিম্পল-ব্রণও খুব হয়। কিন্তু আপনি অয়েলি স্কিনের উপকারিতার কথা জেনে অবাক হবেন! তাহলে আসুন জেনে নেওয়া যাক, তৈলাক্ত ত্বকের উপকারিতা সম্পর্কে -

Surprising Benefits of Oily Skin

ত্বক ময়েশ্চরাইজড থাকে

ত্বক ময়েশ্চরাইজড থাকে

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে নামীদামী ময়েশ্চরাইজিং ক্রিম কিনতে হবে না। কারণ ত্বকের ছিদ্র থেকে বেরোনো সিবাম, মুখের ত্বককে হাইড্রেট রাখে এবং স্কিন শুষ্ক হতে দেয় না। মুখে সর্বদা প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।

রোদের তাপ থেকে সুরক্ষিত রাখে

রোদের তাপ থেকে সুরক্ষিত রাখে

ত্বক থেকে বেরোনো তেলে ভিটামিন-ই থাকে, যা প্রাকৃতিক সানস্ক্রিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। ভিটামিন-ই এর এমন বৈশিষ্ট্যও রয়েছে, যা আপনার ত্বককে সূর্যের আলো, বায়ুদূষণ এবং ঠান্ডা আবহাওয়া থেকে রক্ষা করে।

রিঙ্কেলস পড়ে না

রিঙ্কেলস পড়ে না

গবেষকদের মতে, তৈলাক্ত ত্বকে সহজে রিঙ্কেলস পড়ে না। তবে এর অর্থ এই নয় যে, আপনি নিজের ত্বকের যত্ন নেওয়া বন্ধ করে দেবেন। শোওয়ার আগে আপনার ত্বকে হালকা ময়শ্চারাইজিং ক্রিম বা আপনার অ্যান্টি-এজিং রুটিন ফলো করতে ভুলবেন না।

অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্টের প্রয়োজন পড়ে না

অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্টের প্রয়োজন পড়ে না

এই ধরনের স্কিনে খুব বেশি ক্রিম বা ময়েশ্চারাইজার লাগানোর দরকার পড়ে না। শুষ্ক ত্বকে যেমন একটু বেশিই ক্রিম বা ময়েশ্চরাইজার লাগানোর প্রয়োজন পড়ে, অয়েলি স্কিনে কিন্তু কয়েক ফোঁটা হলেই যথেষ্ট। এছাড়াও, মুখে যদি ফাউন্ডেশনও লাগানোর প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে মাত্র কয়েক ফোঁটাই যথেষ্ট।

আরও পড়ুন : ত্বকের যত্নে এই ভুলগুলি একেবারেই করবেন না, তাহলে স্কিনের বিরাট ক্ষতি হতে পারে

X
Desktop Bottom Promotion