Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে মাথায় রাখুন এই টিপস
আপনার স্বাস্থ্য কেমন তা আপনার ত্বকে ফুটে ওঠে। শরীরে গোলমাল বাঁধলে তার ছাপ আপনার শরীরে পড়তে বাধ্য। এমন হলে কোনও বাজার চলতি প্রসাধনী ত্বককে ঠিক করতে পারবে না। সেজন্যই উজ্জ্বল ত্বক পেতে বাইরের পাশাপাশি ভিতর থেকে সুস্থ থাকা প্রয়োজন। সেই কাজটা কোনও ক্রিম বা লোশন বা মেক আপ দিতে পারে না।
প্রতিটি মানুষই চায় নিজেকে সুন্দর করে তুলতে। আর সেটা করতে গেলে উজ্জ্বল, ফরসা ত্বক প্রয়োজন। বাজার চলতি যেসকল বিউটি প্রোডাক্ট রয়েছে, সেগুলি কতটা ভরসাযোগ্য তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।
তাই এসবে ভরসা করা বুদ্ধিমানের কাজ নয়। নিচের স্লাইডে জেনে নিন এমন কয়েকটি পদ্ধতি সম্পর্কে যা সুন্দর ত্বক পেতে আপনাকে বিশেষ সাহায্য করবে।

হাইড্রেটেড থাকুন
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুবই প্রয়োজন। এতে শরীরের স্থিতিস্থাপকতা বজায় থাকে। ফলে ত্বকে সহজে ভাঁজ পড়ে না।

দুধের ব্যবহার
দুধ ক্লিনজার হিসাবে দারুণ কাজ করে। ত্বকে কাঁচা দুধ মাখুন। ধীরে ধীরে ম্যাসাজ করে নরম কাপড় দিয়ে ধুয়ে নিন।

লেবুর রস
ত্বক পরিষ্কার করতে লেবুর রস অব্যর্থ ভূমিকা নেয়। লেবুর রস মুখে মেখে আধঘণ্টা পর মুখ ধুয়ে নিন। এরপরে মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিন।

টক দই
টক দইয়েও এমন উপাদান রয়েছে যা ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। দই আধঘণ্টা মুখে মেখে ধুয়ে ফেলুন। ত্বকের কালো ছোপ বা অন্যান্য সমস্যা এতে দূর হবে, ত্বক উজ্জ্বল হবে।

গরম ভাপ নেওয়া
ত্বকের মধ্যে থাকা ছোটো ছোটো ছিদ্রগুলি গরম জলের ভাপ নিলে খুলে যায়। ফলে সেখানে জমে থাকা ধুলো-ময়লা বেরিয়ে এসে ত্বক উজ্জ্বল করে।

ফেসওয়াশ
আপনার ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াস ব্যবহার করুন। ভুল নির্বাচন ত্বকের ক্ষতি করতে পারে।

ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ ত্বকের উপকারে আসে। এটি ত্বকে লাগিয়ে তার উপরে টিস্যু পেপার দিয়ে রাখুন। শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন। এর ফলে মুখে থাকা ব্ল্যাক ও হোয়াইট হেডসগুলি উঠে আসবে।

পরিমিত ঘুম
সারাদিন আপনি যাই করুন না কেন, রাতে পরিমিত ঘুম অবশ্যই প্রয়োজন। ভালো ঘুম না হলে ত্বকের যেমন ক্ষতি, তেমনই শরীরেরও নানাভাবে ক্ষতি হয়।



Click it and Unblock the Notifications