Hair care: দামী সিরাম, স্পা করেও চুলে স্প্লিট এন্ডের সমস্যা? মুক্তি পেতে বেছে নিন এই পদ্ধতি

By Bhagysree Sarkar

Hair care: নারীদের সৌন্দর্য্য (Beauty) বৃদ্ধি করার নানার প্রতিকার এখন ট্রেন্ডিং। তবে চুল হোক বা ত্বক, শীতে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজনীয়। চুলের যত্ন (Hair care) আবার নিলেই হবে না, নজর রাখতে হবে চুলের স্বাস্থ্যের দিকেও। চুল স্বাস্থ্যকর রাখতে প্রতি ৬ মাসে একবার ছাঁটাই করা জরুরি।

যদি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় আপনার চুলের শেষের দিকে আটকে যায়, তাহলে এর অর্থ হল আপনার চুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গেই জন্মেছে স্প্লিট এন্ডের (Split End) সমস্যা। স্প্লিট এন্ড বা দু-মুখ চুলের সমস্যা আমাদের চুলকে আরও অস্বাস্থ্যকর দেখাতে পারে।

hair care

আপনি যদি ব্লো ড্রায়ার, কার্লার বা স্ট্রেইটনার ব্যবহার করেন, তবে প্রতি ৪ মাস অন্তর চুল ট্রিম করুন। মূলত, এই সরঞ্জামগুলি থেকে উৎপন্ন তাপ চুলের শীর্ষ স্তর, কিউটিকল খুলে দেয়। যা চুলকে আরও পাতলা করে এবং এটির ক্ষতি হওয়ার ও বিভক্ত হওয়ার সম্ভাবনাও দ্রুত বৃদ্ধি পায়।

এমনকি আপনি আপনার চুল ব্লিচ করলেও, প্রতি দুই মাস অন্তর ট্রিম করাটাই বুদ্ধিমানের কাজ। ব্লিচ চুলের প্রাকৃতিক রঙ্গক দূর করে, চুলকে দুর্বল করে। যারফলে চুল অকালেই ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। সেইসঙ্গে স্প্লিট এন্ডও দেখা যায়। আর একবার স্প্লিট এন্ড হয়ে গেলে, ক্ষতি মেরামত করা যায় না।


স্প্লিট এন্ড হওয়ার কারণ (Reasons for split ends)-

  • রাসায়নিক পণ্যের ব্যবহার
  • নিয়মিত ট্রিম না করা
  • দীর্ঘায়িত সূর্যালোকের এক্সপোজার
  • গরম সরঞ্জামের অত্যাধিক ব্যবহার
  • চুলের ওভার-ট্রিটমেন্ট যেমন- রং করা, সোজা করা, মসৃণ করা ইত্যাদি

Beauty Tips: ৪০ পেরোলেও বয়সের ছাপ পড়বে না, জানুন উজ্জ্বল ত্বক ও স্বাস্থ্যকর চুলের আসল রহস্য!

কীভাবে স্প্লিট এন্ড থেকে পরিত্রাণ পাবেন (How to get rid of split ends)-

  • ব্লো ড্রাই করবেন না বা খুব বেশি চুল আঁচড়াবেন না। চুল আলতোভাবে স্পর্শ করুন, যাতে চুলের গোড়ায় চাপ না পড়ে
  • কন্ডিশনার এবং মাস্ক ব্যবহার করে চুলের শক্তি বাড়ান
  • সাটিন বালিশের কভার ব্যবহার করুন
  • চুল ব্লো-ড্রাই করার পরিবর্তে, একটি তোয়ালে দিয়ে শুকিয়ে নিন
  • একটি মাইক্রোফাইবার চুলের তোয়ালে ব্যবহার করুন
  • অতিরিক্ত শ্যাম্পু করবেন না
  • প্রতি ৬ মাসে একটি ট্রিম করুন

Story first published: Sunday, December 29, 2024, 22:01 [IST]
X
Desktop Bottom Promotion