Anti-Acne Diet: ব্রণ থেকে চিরতরে মুক্তি চান? রোজকার ডায়েটে রাখুন এই ৬ খাবার!

ত্বকের খুবই সাধারণ একটি সমস্যা ব্রণ। মহিলাদের মধ্যেই সবচেয়ে বেশি ব্রণর সমস্যা দেখা যায়, তবে এখন পুরুষরাও এই সমস্যায় জর্জরিত। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, ব্রণর সমস্যা যেন আরও জাঁকিয়ে বসে। অনেক চেষ্টা করার পর ব্রণ দূর হলেও, ব্রণের দাগ ঠিক রয়ে যায়, আর তা মুখের সৌন্দর্য নষ্ট করে। তবে ব্রণ একবার সেরে গেলেই যে আর হবে না, তা কিন্তু নয়। ব্রণ সেরে যাওয়ার কিছু দিন পরেই আবার ফিরে আসতে পারে।

Skin-Friendly Foods to Reduce Your Acne

ঠিকঠাক চিকিৎসায় ব্রণ বা পিম্পলের হাত থেকে মুক্তি মেলে ঠিকই, কিন্তু তার জন্য যে সব প্রোডাক্ট বাজারে উপলব্ধ সেগুলি যেমন ব্যয়বহুল, তেমনই তা থেকে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ও থেকে যায়। তাই, ঘরোয়া উপায়ে ব্রণর চিকিৎসা করাই ভালো। এমন কিছু খাবার আছে, যেগুলো নিয়মিত খেলে ব্রণর সমস্যা চিরতরে দূর হতে পারে। জেনে নিন, ব্রণ প্রতিরোধে কোন কোন খাবার খাবেন-

বিটরুট

বিটরুট

বিটরুটে রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলি আমাদের ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া, বিটরুট শরীর থেকে ক্ষতিকারক টক্সিনও দূর করে।

মাছ

মাছ

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বকে পুষ্টি যোগায় এবং ত্বক উজ্জ্বল করে। ভেতর থেকে ত্বকের নিরাময় করে এবং মুখে ব্রণের দাগ কমায়। তাই, আপনার রোজকার খাদ্যতালিকায় স্যালমন, টুনা, সার্ডিনের মতো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ রাখুন।

বাদাম

বাদাম

আমন্ড এবং আখরোট ত্বকের জন্য দুর্দান্ত, কারণ এগুলিতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ ছাড়াও, এই বাদামগুলিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য, যা ব্রণ নিরাময়ে সহায়তা করে।

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি

ব্রকোলি, কালে, পালং শাক ও বাঁধাকপিতে ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিনের মতো পুষ্টি উপাদান রয়েছে। রোজ এই সব শাকসবজি খেলে ত্বক উজ্জ্বল হবে, ব্রণ এবং দাগছোপ দূর হবে।

কমলালেবু

কমলালেবু

কমলালেবু ভিটামিন সি-তে ভরপুর। ব্রণ প্রতিরোধের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন। এ ছাড়াও, কমলালেবুতে রয়েছে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য, যা ব্রণের চারপাশের ফোলাভাব এবং লালচেভাব নিরাময়ে সাহায্য করে।

কুমড়ো বীজ

কুমড়ো বীজ

কুমড়োর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং জিঙ্ক রয়েছে। এই বীজ ব্রণ প্রতিরোধ করে, সিস্টিক অ্যাকনি এবং দাগছোপ নিরাময়ে সাহায্য করে। তাছাড়া, কুমড়োর বীজ ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিডের সমৃদ্ধ উৎস।

Story first published: Friday, January 6, 2023, 21:00 [IST]
X
Desktop Bottom Promotion