Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) মাত্র একদিনেই ব্রণ থেকে মুক্তির ঘরোয়া সমাধান
মুখে ব্রণ বা ফুসকুড়ি মহিলাদের জন্য খুব কমন ব্যাপার। এমনকী কিছুক্ষেত্রে পুরুষদেরও এই সমস্যা থাকে। এই ধরনের সমস্যা হলে তা যেমন একদিকে বিরক্তিকর, তেমনই মুখের সৌন্দর্যকে তা বহুলাংশে কমিয়ে দেয়। [মুখ দেখেই বলে দেওয়া যায় শরীরের এই সমস্যাগুলি সম্পর্কে]
অনেকের ক্ষেত্রে ব্রণ সেরে গিয়ে বারবার হয়। অনেকের ক্ষেত্রে একবার ব্রণ হলে তা আর সারতে চায় না। [জানেন মুখের গড়ন আপনার ব্যক্তিত্বের রহস্যভেদ করতে পারে?]
তেলযুক্ত মুখে ব্রণের সমস্য়া অনেক বেশি করে হয়। মুখের চামড়ায় থাকা অতিরিক্ত তেল সংক্রমণকে ডেকে আনে এবং ব্রণর সমস্যা হয়। [এই ১০ টা ভুল পুরুষেরা আকছার করেই থাকে]
নিচের স্লাইডে করে জেনে নিন, কোন ঘরোয়া উপায়ে মুখে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। [মুখের ব্রণ সারানোর কয়েকটি উপায়]

সরষে
মুখে ব্রণ বা অন্য কোনও সমস্যায় সরষে দারুণ কাজ দেয়। এতে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে যা সংক্রমণকে ধ্বংস করতে পারে। টেবল চামচের এক-চতুর্থাংশ সরষে গুড়ো নিয়ে তাতে মধু মিশিয়ে নিন। মুখে এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ১৫ মিনিট রেখে মুখে ফেলুন।

গ্রিন টি
বেশি করে গ্রিন টি ফুটিয়ে সেই জল বরফ করে তা মুখে ব্রণর উপরে মাখুন।

ট্যোম্যাটো স্লাইস
ট্যোম্যাটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। এটি ত্বকের জন্য উপকারী। ত্বকের যেকোনও সংক্রমণকে কমাতে এটি বিশেষ সাহায্য করে। ট্যোম্যাটো কেটে তার টুকরো বা রস বানিয়ে মুখে মাখুন। খানিক বাদে জল দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন
রসুন চিকিৎসাবিজ্ঞানে মহৌষধীরূপে কাজ করে। রসুনের রস ব্রণর উপরে লাগান। চাইলে অনেকক্ষণ লাগিয়ে রাখতে পারেন। পরে জল দিয়ে শুধে ফেলুন।

ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ ব্রণর উপরে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যাপল সিডার ভিনেগার
ভিনেগারও ব্রণর সমস্য়ায় দারুণ কাজ দেয়। তুলোয় ভিনেগায় লাগিয়ে ব্রণ জায়গায় লাগান। পাঁচ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। পুরো মুখে ভিনেগার লাগাবেন না।

লেবুর রস
রাতে শোওয়ার আগে তুলোর বল লেবুর রসে ভিজিয়ে ব্রণর জায়গায় সারারাত লাগিয়ে রাখতে পারেন। সকালে উঠে দেখবেন ব্রণর সমস্যা অনেক কমে গিয়েছে।



Click it and Unblock the Notifications