Yoga: আর উঠবে না মুঠো মুঠো চুল! লম্বা-ঘন চুলের জন্য রোজ করুন এই যোগাসনগুলি!

By Bhagysree Sarkar

Yoga: ঘন কালো-লম্বা চুল (Thick black-long hair) পেতে কে না চায়! আর জন্য কত কিছুই না করেন। আবার একথাও ঠিক যে, নিয়মিত তেল বা বাজারজাত নামিদামী প্রসাধনী ব্যবহার করলেই চুল লম্বা হয় না। চুল লম্বা করার জন্য মাথার ত্বকে রক্ত সঞ্চালন (Blood circulation to the scalp) ঠিক থাকা জরুরি। কারণ, সঠিক রক্ত সঞ্চালনের অভাবে চুল হয়ে যায় প্রাণহীন রুক্ষ-শুষ্ক (Lifeless rough-dry hair)। শুধু তাই নয়, চুলও ঝরতে থাকে অবিরাম। তার উপর বর্তমানের ব্যস্ত জীবন এবং দূষিত পরিবেশে তো চুল আরও উঠে পড়ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে।

তবে আপনি কি জানেন, নিয়মিত শরীরচর্চা করলে চুল পড়ার সমস্যা থেকে অচিরেই মিলতে পারে মুক্তি? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। চুল সুস্থ, লম্বা এবং শক্তিশালী করার জন্য রাসায়নিক পণ্য ব্যবহার করার পরিবর্তে, যোগব্যায়াম (Yoga to treat hair loss problems) একটি দুর্দান্ত উপায়। যোগব্যায়াম একটি প্রাকৃতিক এবং কার্যকর উপায় বলেও মনে করছেন অনেকে। বিশেষ কয়েকটি যোগব্যায়াম চুল লম্বা ও মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করে। আজ সেই সম্পর্কেই জেনে নিন-

Yoga

ছবি সৌজন্য- pexels

. অধোমুখ শ্বনাসন

এই আসনটি প্রতিদিন করলে শরীর অনুভব হবে হালকা। সেইসঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কাজ পুরোমাত্রায় বেড়ে যাবে। ফলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ার পাশাপাশি মস্তিষ্কেও রক্তের প্রবাহ বেড়ে যাবে। আর মস্তিষ্কে অক্সিজেনযুক্ত রক্তের প্রবাহ চুলের ফলিকলকে শক্তিশালী করে। যার ফলে দ্রুত চুল গজাতে সাহায্য করে।

প্রথমে মাটির দিকে মুখ করে শুয়ে পড়ুন। তারপর মাটি থেকে কোমর উঁচু করে তুলে ধরুন। পা এবং হাতের উপর ভর দিয়ে রাখুন। মাটির সঙ্গে দেহের অবস্থান এমন ভাবে থাকবে, যেন দেখতে ত্রিভুজের মতো লাগে। এভাবে রোজ নিয়ম মেনে করুন এই আসন।

. মৎস্যাসন

এই আসনটি প্রতিদিন করলে তরতরিয়ে বাড়বে চুল। প্রতিদিন ৫ থেকে ১০ বার এই আসনটি করতে হবে। তবে ভরা পেটে না করে এই আসনটি খালি পেটে করলে ভালো।

প্রথমে পদ্মাসন বা দণ্ডাসনে বসতে হবে। এবার হাতে ভর করে কনুই মাটিতে ঠেকিয়ে শুয়ে পড়ুন। এরপর হাতের তালুকে কাঁধের পিছনে ঠেকিয়ে, তাতে ভর করে গ্রীবা যতটা পিছনে সম্ভব মুড়ে ফেলতে হবে। এবার পিঠ আর বুক উপরের দিকে তুলে ধরুন। তবে হাঁটু মাটির সঙ্গ লেগে থাকবে। আপনার হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল টেনে ধরে শ্বাস নিতে হবে। এই যোগা করার সময় একটানা ১০ থেকে ৩০ সেকেন্ড শ্বাস আটকে রাখুন। তারপর দম ছাড়তে হবে। পায়ের আঙুল ছেড়ে হাতের সাহায্য নিয়ে মাথা সোজা করুন।

. সর্বাঙ্গাসন

এই আসনটি আমাদের চিবুক বুকের কাছাকাছি চলে যায় এবং থাইরয়েড গ্রন্থি চেপে যায়। এটি করার সময় প্রথমে রক্ত সঞ্চালন কমলেও আসনটি শেষ করা মাত্রই থাইরয়েড গ্রন্থিতে রক্ত প্রবাহের মাত্রা দ্বিগুণ হয়। আর তা আমাদের চুলের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করে।

প্রথমে চিত হয়ে সোজা শুয়ে পড়তে হবে। এবার পা দুটি এক জায়গায় জড়ো করে, হাত দুটি শরীরের দুই পাশে রেখে হাতের তালু মাটির দিকে করে রাখুন। এরপর এক বুক শ্বাস নিয়ে পা দুটিকে ৯০ ডিগ্রি পর্যন্ত ওঠান। পা উপরের দিকে ওঠানোর সময় হাতের সাহায্যে নিন। দেখবেন, হাতের কনুই মাটির সঙ্গে লেগে থাকে যেন। আবার পায়ের পাতা উপরের দিকে উঠে থাকবে। ৩০ সেকেন্ড এই ভাবে থাকার পর ধীরে ধীরে পা মাটিতে নামিয়ে নিন।

Story first published: Saturday, February 22, 2025, 17:03 [IST]
X
Desktop Bottom Promotion