রাতে ঘুমাতে যাওয়ার আগে করুন এই কাজ, এক সপ্তাহেই উপচে পড়বে ত্বকের জেল্লা!

চুল হোক বা ত্বক, একটু যত্ন নিলেই সৌন্দর্য বৃদ্ধি করবে। বিশেষ করে সারা দিন রোদ, ঘাম, ধুলো-ময়লা, দূষণ-এর ফলে ত্বক অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। তাই রাতে বাড়ি ফিরে অবশ্যই ত্বকের পরিচর্যার প্রয়োজন। নাহলে স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দিনের অন্যান্য সময়ের চেয়েও রাতে শুতে যাওয়ার আগে ত্বকের পরিচর্যা করলে তা বেশি কার্যকর। রাতে ঘুমোনোর সময়ে রক্ত সঞ্চালন ভাল হয়, ত্বক নিজের ক্ষতি মেরামত করে নেয়। তাই রাতে ত্বকের একটু যত্ন নিলে তার সব গুণ সঠিক ভাবে কাজে লাগবে।

Night Skincare Routine

ক্লিনজিং

মুখে সারা দিনের ধুলো-ময়লা, মেকআপ নিয়ে ঘুমাতে গেলে ত্বকের বারোটা বাজতে পারে। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে পরিষ্কার করুন। এতে ত্বকও ভাল থাকবে এবং আপনি ফ্রেশ ফিল করবেন।

ময়েশ্চারাইজ করুন

মুখ ধোওয়ার পর ক্রিম বা ময়েশ্চারাইজার লাগান। মুখে হালকা মালিশ করুন। ময়েশ্চারাইজার ত্বক আর্দ্র রাখবে এবং ত্বকের মেরামতে সাহায্য করবে।

চোখের যত্ন

রাতে শোওয়ার আগে অবশ্যই চোখের মেকআপ পরিষ্কার করতে হবে। মাস্কারা, আইলাইনার, আইশ্যাডো, কাজল ভালো ভাবে ধুয়ে ফেলুন। চোখের নীচে ভাল কোনও 'আন্ডার আই ক্রিম' লাগিয়ে মিনিট দুয়েক মালিশ করুন। এতে চোখ ভালো থাকবে।

সিরাম ব্যবহার করুন

মুখে সিরাম, রেটিনয়েডস বা ভিটামিন সি পণ্য ব্যবহার করতে পারেন। এই সব পণ্য ত্বকের বলিরেখা, কালচে দাগছোপ, ব্রণ, পিম্পল কমাতে পারে। তবে এগুলি ব্যবহার করার আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল।

পর্যাপ্ত ঘুম প্রয়োজন

ত্বকের ক্ষত বা কোনও ঘাটতি সারিয়ে তোলার সহজ সমাধান হল ঘুম। পর্যাপ্ত ঘুম হলে শরীর ও মন দুই ভালো থাকে। তার ছাপ পড়ে ত্বকে। তাই সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে হলে ঘুমে ঘাটতি রাখা চলবে না। প্রতি রাতে অন্তত ৭-৮ ঘণ্টা ভাল ঘুমের প্রয়োজন।

সাটিনের বালিশ ব্যবহার করুন

ঘুমানোর সময় বালিশের সঙ্গে ত্বকের ঘর্ষণ হয়। এর ফলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই সিল্ক বা সাটিনের বালিশ ব্যবহার করুন। এতে ত্বকে ঘর্ষণ কম হবে।

প্রচুর জল পান করুন

সারা দিনে প্রচুর জল পান করুন। অতিরিক্ত অ্যালকোহল এবং ক্যাফিন সেবন এড়িয়ে চলুন, কারণ এগুলো ত্বককে ডিহাইড্রেট করে তোলে।

ধূমপান ত্যাগ করুন

ধূমপান ত্যাগ করতে হবে। কারণ অত্যধিক ধূমপানের ফলে ত্বকে অকাল বার্ধক্যের ছাপ পড়ে। ত্বকের কোলাজেন এবং ইলাস্টিন ফাইবারকে ক্ষতিগ্রস্ত করে।

Story first published: Tuesday, August 1, 2023, 19:25 [IST]
X
Desktop Bottom Promotion