Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Dead Skin Removal: ত্বক দিন দিন নিস্তেজ হয়ে পড়ছে? মৃত কোষ দূর করতে ভরসা রাখুন প্রাকৃতিক স্ক্রাবের উপর!
Home Remedies to Remove Dead Skin Cells in Bengali: মৃত কোষ আমাদের ত্বকের সৌন্দর্য নষ্ট করে। যত ক্ষণ না ত্বকের মৃত কোষ সরানো যাবে, তত ক্ষণ হাজার চেষ্টাতেও ফিরবে না জেল্লা। ডেড স্কিনের কারণে ত্বক নির্জীব হয়ে পড়ে, কালো ভাব দেখা দেয় এবং ত্বকও রুক্ষ হয়ে যায়। তাই ডেড স্কিন বা ত্বকের মরা চামড়া (dead skin) তুলে ফেলা ভীষণই প্রয়োজন। মরা চামড়া দূর হলেই আপনি পাবেন কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক।

ডেড স্কিন সেল অপসারণ করার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে স্ক্রাবিং (scrubbing)। বাজারে আজকাল বিভিন্ন ধরনের স্ক্রাব (scrub) পাওয়া যায়। তবে সেগুলিতে কেমিক্যাল থাকার ফলে ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই রাসায়নিক কোনও প্রসাধনীর উপর ভরসা না করাই ভালো। ত্বকের মরা চামড়া দূর করতে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন স্ক্রাবার।

অ্যালোভেরা স্ক্রাব
ত্বককে ময়েশ্চারাইজ করতে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। যে কারণে এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে সুপরিচিত। শুষ্ক ও চুলকানি-প্রবণ ত্বকের চিকিৎসায় অ্যালোভেরা খুব কার্যকর। মৃত ত্বকের কোষ দূর করতেও খুব ভালো কাজ করে এটি।
অ্যালোভেরা জেলের সঙ্গে মধু আর চালের গুঁড়ো মিশিয়ে নিন। এই স্ক্রাবারটি মুখে আলতো করে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর আরও পাঁচ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

আখরোট স্ক্রাব
আখরোট ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। ত্বকের অতিরিক্ত তেল, মৃত ত্বকের কোষ এবং ময়লা অপসারণে বেশ কার্যকর। আখরোট স্ক্রাব দিয়ে আপনার ত্বক পরিষ্কার করতে পারেন।
এক মুঠো আখরোট এবং মধু ব্লেন্ড করে নিন ভালো ভাবে। এই স্ক্রাব কয়েক মিনিট মুখে ঘষে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কফি স্ক্রাব
কফি পাউডার দুর্দান্ত এক্সফোলিয়েটর। ডেড স্কিন সেল অপসারণ করতে কার্যকর এই স্ক্রাব। এক চা চামচ কফি পাউডারের সঙ্গে এক চামচ ব্রাউন সুগার এবং এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। আলতো করে ম্যাসাজ করুন প্রায় ৫ মিনিট। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করলে ত্বকের মরা চামড়া ও দাগছোপ দূর হবে।

কমলালেবুর খোসা
কমলালেবুর খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এই উপাদানগুলিই ত্বককে শুষ্ক ও তৈলাক্ত হতে দেয় না। এটি ত্বকের মৃত কোষও দূর করে।
কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এবার কমলার খোসার গুঁড়ো, কাঁচা দুধ এবং নারকেল তেল মিশিয়ে মুখ ভালো করে স্ক্রাব করুন। তারপর, জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

বেসনের স্ক্রাব
ডেড স্কিন সেল দূর করার জন্য বেসন সবচেয়ে আদর্শ। ৩ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ ওটস গুঁড়ো, ২ টেবিল চামচ ভুট্টার গুঁড়ো এবং অল্প কাঁচা দুধ মিশিয়ে নিন। এটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। সপ্তাহে একবার বা দুইবার এই স্ক্রাবটি করতে পারেন।



Click it and Unblock the Notifications