Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মৃত কোষে ত্বকের জেল্লা ঢাকা পড়ে যাচ্ছে? ঘরোয়া উপায়েই দূর হবে সমস্যা!
ত্বকের মৃত কোষেই ঢাকা পড়ে যায় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা। ত্বক নিস্তেজ হয়ে পড়ে, রুক্ষ-শুষ্ক হয়ে যায়। তাই, ত্বকের মৃত কোষ যত ক্ষণ না সরানো যাবে, তত ক্ষণ হাজার চেষ্টাতেও ফিরবে না ত্বকের জেল্লা। ত্বক মসৃণ, কোমল ও উজ্জ্বল করতে অনেকেই নামীদামী প্রোডাক্ট ব্যবহার করেন, পার্লারে গিয়ে ফেশিয়াল করেন। কিন্তু কোনও কিছুতেই কিছু হয় না। এর কারণ একটিই, উপরে জমে থাকা মৃত কোষ ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না।

ত্বকের মৃত কোষ দূর করার নানা পথ আছে। বিশেষ করে ঘরোয়া পদ্ধতির জবাব নেই এ বিষয়ে। চিনি, কফি পাউডার, মধু, যে কোনও জিনিসই ব্যবহার করা যায় এ ক্ষেত্রে। আসুন জেনে নেওয়া যাক, ত্বক থেকে মৃত কোষ দূর করতে কোন কোন ঘরোয়া জিনিস কাজে লাগাবেন-

ব্রাউন সুগার
১ টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে ১ চা চামচ আমন্ড অয়েল বা নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। কয়েক মিনিট বৃত্তাকার গতিতে স্ক্রাব করুন। তারপর আরও পাঁচ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার বা দুইবার এটি করতে পারেন। চিনি ডেড স্কিন এক্সফোলিয়েট করতে দারুণ কাজ করে।

বেকিং সোডা
১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ১টি ভিটামিন ই ক্যাপসুল এবং জল ভালো করে মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার এটি করতে পারেন। বেকিং সোডা ত্বক থেকে ডেড স্কিন সেল দূর করতে দারুণ কাজ করে।

চিনি এবং মধু
১ টেবিল চামচ চিনির সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে মুখে কয়েক মিনিট স্ক্রাব করুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।
বাদামী এবং সাদা উভয় ধরনের চিনিই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে। হাত, পা এবং শরীরের অন্যান্য অংশেও এই পেস্টটি ব্যবহার করতে পারেন।

আপেল সাইডার ভিনেগার
১ চা চামচ আপেল সাইডার ভিনেগারে ১ চা চামচ জল মিশিয়ে পাতলা করুন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে গোটা মুখে লাগান ভালো ভাবে। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
পায়ের মৃত ত্বক এক্সফোলিয়েট করতে, হাফ বালতি জলে আধা কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। এতে ১০ মিনিট আপনার পা ভিজিয়ে রাখুন। সপ্তাহে একবার এটি করতে পারেন।
ভিনেগার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে পারে। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে সংক্রমণ মুক্ত রাখে। তবে সেনসিটিভ ত্বকে আপেল সাইডার ভিনেগার ব্যবহার করবেন না, কারণ ত্বকে জ্বালাপোড়া হতে পারে।

কফি পাউডার
২-৩ টেবিল চামচ কফি পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল এবং পরিমাণমতো জল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে স্ক্রাব করুন কয়েক মিনিট। তারপর ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার এটি করতে পারেন। কফিতে ক্যাফেইন থাকে, যা ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়।



Click it and Unblock the Notifications