Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করুন এই স্বাভাবিক টোনার
ক্লিনজিং, টোনিং ও ময়শ্চারাইজিং নিয়মিত করলে ত্বক ভালো থাকে। ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে প্রতিদিন এই স্টেপগুলি আমাদের অনুসরণ করতে হবে। টোনিংয়ের পাশাপাশি ময়শ্চারাইজিং করে ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে হবে। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]
তৈলাক্ত ত্বকের জন্য অনেকেই মানসিকভাবে কিছুটা পিছিয়ে থাকেন। তবে এই ধাপগুলি মেনে চললে ত্বক অনেক সুস্থ ও উজ্জ্বল হবে তাতে কোনও সন্দেহ নেই। তবে একটা সমস্যা অবশ্য রয়েছে।
বাজার চলতি নানা কোম্পানির টোনার ব্যবহার করলে ত্বক অতিরিক্ত মাত্রায় শুকনো হয়ে যায়। তাই ঘরোয়া উপায়ে তৈরি উপাদানে ভরসা করাই শ্রেয়। তৈলাক্ত ত্বকে টোনিং করতেই হবে। তাই এই ঘরোয়া উপাদানগুলি ব্যবহার করলেই সবচেয়ে ভালো ফল পাবেন আপনি।

পুদিনা পাতা
পুদিনা পাতায় থাকা অ্যাস্ট্রিনজেন্ট ত্বকের মৃত কোষকে তুলে ফেলতে বিশেষ সাহায্য করে। গরম জলে পুদিনা পাতা দিয়ে সেটা ত্বকে লাগান। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে ত্বককে হালকা ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন।

অ্যালো ভেরা
ময়শ্চারাইজার হিসাবে অ্যালোভেরা দারুণ কাজ করে। ত্বককে নানা জ্বালাময়ী অনুভূতির হাত থেকেও এটি রক্ষা করে। অ্যালো ভেরার রস বের করে সেটা সরাসরি ত্বকে লাগান। সানবার্ন ও নানা ধরনের ফুসকুড়ির সমস্যা থেকে এতে মুক্তি পাওয়া যাবেন।

টম্যাটোর রস
টম্যাটোর রস ত্বকের স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে। টম্যোটোর রসে খানিকটা মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগান। সেটা কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

বরফ ঠান্ডা জল
টোনার হিসাবে বরফ ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। এটি শুধুমাত্র ত্বককে আর্দ্র করে তাই নয়, ত্বকের নানা সমস্যাকেও দূর করে। বরফের টুকরো দিয়েও এই কাজ হতে পারে।

ভিনেগার
ভিনেগারও টোনার হিসাবে কাজ করে। এতে থাকা অ্যাসিড ত্বকের পিএইচ ব্যালান্সকে ধরে রাখে। জলে খানিকটা ভিনেগার মিশিয়ে তুলো দিয়ে সেই মিশ্রণ ত্বকে লাগান। নিয়মিত করলে নিজেই ফল বুঝতে পারবেন।
এমন আরও খবর পড়ুন এখানে :



Click it and Unblock the Notifications