চুল পড়া কমবে, সারবে খুশকিও! এই হেয়ার প্যাক বানিয়ে চুলে লাগান

চুলের নানা সমস্যা সারা বছর লেগেই থাকে। চুল পড়া, খুশকি, চুল ভাঙা, ডগা ফাটা, রুক্ষ চুল - আট থেকে আশি সকলেই এই সব সমস্যায় ভোগেন। অনেকেই এই সব সমস্যা রুখতে নানা উপায় ব্যবহার করেন। নামীদামি প্রোডাক্ট, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহারের পাশাপাশি পার্লারে গিয়েও কাড়ি কাড়ি টাকা খরচ করেন। সেই সঙ্গে ঘরোয়া উপায়েও চুলের যত্ন নিতে ভোলেন না। তাতেও খুব যে একটা সুফল পাওয়া যায়, তা নয়।

তবে চুলের এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন নিম এবং মেথির উপর। চুলের যত্নে এই দুই প্রাকৃতিক উপাদানই নিঃসন্দেহে খুব উপকারী। নিম এবং মেথির হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।

Methi and Neem Hair Packs

নিম এবং মেথি হেয়ার প্যাক তৈরি করবেন কী ভাবে?

এক মুঠো মেথি বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন মিহি করে বেটে নিন ভেজানো মেথি। এক মুঠো নিম পাতা জল দিয়ে মিহি করে বেটে নিন। এবার মেথির সঙ্গে নিম পাতা বাটা ভাল ভাবে মিশিয়ে স্ক্য়াল্প এবং চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

নিম এবং মেথি হেয়ার প্যাকের উপকারিতা

চুলের বৃদ্ধি ঘটায়: নিম এবং মেথি চুলের যত্নে খুবই উপকারী। উভয়ই চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

চুল পড়া কমায়: নিমের মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ স্ক্যাল্প বা মাথার ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে, খুশকি কমায় এবং চুল পড়া কমায়। নিম এবং মেথি উভয়ই মাথার ত্বক পরিষ্কার রাখে।

চুল মজবুত করে: নিয়মিত নিম এবং মেথি হেয়ার প্যাক ব্যবহারে চুলের ফলিকলকে মজবুত হয়। ফলে চুল ভাঙা এবং চুল পড়া কমে। চুল নরম, মসৃণ করে তোলে।

Story first published: Wednesday, August 30, 2023, 20:19 [IST]
X
Desktop Bottom Promotion