বর্ষায় চুলের বেহাল দশা, স্বাস্থ্যকর ও উজ্জ্বল চুল পেতে কী মেনে চলবেন জানুন

By Bhagysree Sarkar

বর্ষাকাল আমাদের তীব্র গরম থেকে মুক্তি দেয়, চারিদিকের সবুজ মনকে মুগ্ধ করে তোলে। তবে বর্ষাকাল আসতেই ত্বকের নানা সমস্যাও দেখা দেয়। একইভাবে চুল নিয়েও নাজেহাল হতে হয় অনেক মানুষকেই। এই বর্ষায় অন্যতম সমস্যা হল চুল পড়া। তবে শুধু তাই নয়, চুল আঠা হয়ে যাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। প্রতিদিন শ্যাম্পু করলে আবার অন্যান্য সমস্যা বৃদ্ধি পায়। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে চুলেরও সমস্যা দেখা যায়।

বর্ষায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গেই বাতাসে আর্দ্রতার মাত্রাও বাড়ে। যার ফলস্বরূপ হেয়ার ফল। একাধিক নামি দামী প্রোডাক্ট ব্যবহার করেও সুফল পান না। এমন সময় কিছু খাবার আপনার সাহায্য করতে পারে। যা শুধু চুল পড়াই কমাবে না বরং চুলের সৌন্দর্য্যও বৃদ্ধিতে সাহায্য করবে। চুলে বাড়বে জেল্লা। চলুন তাহলে ঝটপট জেনে নেওয়া যাক সেই খাবারগুলি-

shining hair
  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যকর মাথার ত্বক বজায় রাখার জন্য অপরিহার্য। এগুলি প্রদাহ কমাতে সাহায্য করে, যা চুলের উপর কুপ্রভাব ফেলতে পারে। আপনার খাদ্যতালিকায় চিয়া বীজ, শণের বীজ এবং আখরোটের মতো খাবার অন্তর্ভুক্ত করুন।
  • ভিটামিন এ সিবাম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি প্রাকৃতিক তেল, যা মাথার ত্বককে ময়েশ্চারাইজ করে এবং চুলকে সুস্থ রাখে। সিবামের অভাবে মাথার ত্বক শুষ্ক, চুলকানি এবং ভঙ্গুর হতে পারে। এই খাবারগুলি চুলকে শক্তিশালী করতে এবং মাথার ত্বকের সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে।
  • ভিটামিন বি, বিশেষ করে বায়োটিন, কেরাটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। এটি একটি প্রোটিন, যা চুলের গঠন তৈরি করে। পর্যাপ্ত বায়োটিন ছাড়া চুল দুর্বল হয়ে পড়তে পারে এবং ঝরে পড়ার সম্ভাবনা বেশি।

বর্ষাকালে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধে টেকা দায়, দুর্গন্ধ কাটান ডিআইওয়াই রুম ফ্রেশনারে!

  • আয়রন আপনার চুলের ফলিকলগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য প্রয়োজনীয়। যা স্বাস্থ্যকর চুলের বৃদ্ধিতে ভূমিকা নেয়। আয়রনের অভাবে চুল পড়া ও পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যথেষ্ট আয়রন পাচ্ছেন তা নিশ্চিত করতে, চর্বিহীন মাংস, মটরশুটি, মসুর ডাল খান।
  • ভিটামিন সি কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। একটি প্রোটিন যা চুলকে শক্তিশালী করে এবং বৃদ্ধিতে সহায়তা করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, যা ফ্রি র‌যাডিকেল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে চুলকে রক্ষা করে।

পাশাপাশি বর্ষাকালে চুল পড়া কমানোর জন্যে সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। তাই নিয়মিত স্ক্যাল্প পরিষ্কার করা প্রয়োজন। মনে রাখবেন, সর্বদা আপনার চুলের ধরন অনুযায়ী হেয়ার ক্লিনজার বেছে নেওয়া উচিত। সপ্তাহে অন্তত ২ দিন স্ক্যাল্পে তেল লাগান। এছাড়াও আপনি কিছু হোম মেড হেয়ারপ্যাকে ভরসা রাখতে পরেন। ১ দিন প্রোটিন হেয়ার প্যাক লাগান। চুল দীর্ঘক্ষণ ভেজা রাখবেন না। আর যদি এই মরশুমে যেকোনও সংক্রমণ চোখে পড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Thursday, August 8, 2024, 20:23 [IST]
X
Desktop Bottom Promotion