Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শীতকালে ত্বকের যত্নে ব্যবহার করুন রান্নাঘরের এই ৫ উপকরণ, ত্বক হবে কোমল ও জেল্লাদার
শীতকালে জেল্লাহীন এবং শুষ্ক-রুক্ষ ত্বকের সমস্যা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই এই সময় ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্তময় করে তুলতে অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়। সাধারণত শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে মার্কেটের বিভিন্ন ক্রিম বা লোশন ব্যবহার করে থাকি, যা খরচ সাপেক্ষ। কিন্তু আপনি হয়তো জানেন না, শীতকালে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান। এই উপাদানগুলি ত্বকে পুষ্টি সরবরাহ করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে স্বাস্থ্যকর ও জেল্লাদার করে তোলে।

তাই, এবার শীতকালে ত্বকের যত্ন নিতে বাজারের কেমিক্যালযুক্ত পণ্যের পরিবর্তে, রান্নাঘরের এই ৫টি উপাদানকে বেছে নিন। আসুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্ন নিতে কোন কোন উপাদান কাজে লাগাবেন।

১) ঘি
আয়ুর্বেদের তালিকাভুক্ত পাঁচটি অমৃতের মধ্যে অন্যতম হল ঘি। এই ঘি-কে ত্বকের যত্নের ক্ষেত্রে ব্যবহৃত সমস্ত পণ্যের জননী বলা হয়। ঘি-তে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে গভীরভাবে ময়েশ্চরাইজ করার পাশাপাশি, নরম ও কোমল রাখতেও সহায়তা করে। তাই শীতকালে জেল্লাদার ত্বক পেতে, মুখ এবং শরীরে সরাসরি ঘি লাগাতে পারেন।

২) মালাই
মালাই ছোটো থেকে বড় সকলেরই অতি প্রিয়। শীতকালে ত্বককে গভীরভাবে ময়েশ্চরাইজ করতে মালাই দুর্দান্ত কার্যকর। এটি ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি ত্বকের ব়্যাশ, বিভিন্ন দাগ ও টক্সিন দূর করতেও সহায়তা করে। মালাইয়ের সাথে হলুদ এবং বেসনের মতো উপাদান মিশিয়ে ক্লিনজিং ক্রিম তৈরি করে ব্যবহার করতে পারেন।

৩) হলুদ
রান্নায় ব্যবহৃত মশলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হলুদ। হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান। হলুদ ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করে। জেল্লাদার ত্বক পেতে কাঁচা হলুদ বেটে ত্বকে সরাসরি লাগাতে পারেন। এছাড়া, গুঁড়ো হলুদ এবং দুধ বা মালাইয়ের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারেন।

৪) মধু
মধু ত্বকের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। মধু ত্বককে গভীরভাবে ময়েশ্চরাইজ করার পাশাপাশি, ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সহায়তা করে। মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য বর্তমান, যা ত্বকের ছিদ্রগুলিকে পরিষ্কার রাখে। তাছাড়া খাঁটি মধু এবং মানুকা মধু শীতকালে ব্রণের সমস্যা প্রতিরোধ করতেও সহায়তা করে।

৫) নারকেল তেল
ঘি-এর মতো নারকেল তেলেও ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এছাড়া, নারকেল তেলে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য বর্তমান, এটি শীতকালে ত্বককে নরম এবং পরিষ্কার রাখতে দুর্দান্ত কার্যকর।



Click it and Unblock the Notifications