চুল পড়া কিছুতেই কমছে না? রোজ মেথি ভেজানো জল খেলেই হবে কেল্লাফতে!

Fenugreek for Hair Fall: আজকাল অধিকাংশ মানুষই চুল পড়ার সমস্যায় নাজেহাল। মাথায় চিরুনি চালালেই উঠে আসছে গোছা গোছা চুল! শ্যাম্পু বা তেল লাগানোর সময়ও চুল উঠছে। হাজার চেষ্টা করেও রেহাই মিলছে না সমস্যা থেকে।

অস্বাস্থ্যকর জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস, অত্যধিক দূষণ, শারীরিক সমস্যা, সঠিক যত্নের অভাব - এমন বেশ কিছু কারণে চুল পড়ার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাজারচলতি প্রসাধনী ব্যবহার করে সাময়িক উপকার মিললেও এর দীর্ঘস্থায়ী কোনও সুফল নেই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাইরে থেকেই চুলের পরিচর্যা করলে হবে না, ভিতর থেকেও যত্ন নিতে হবে।

Fenugreek water to stop hair fall

চুলের যত্ন নিতে মেথির জুড়ি মেলা ভার। খুশকি, চুল পড়ার সমস্যায় অনেকেই মেথি বেটে মাথার ত্বকে মাখেন। তবে মেথি বাটা মাখার পাশাপাশি মেথি ভেজানো জল খেতে পারলে তা আরও উপকারী। এতে চুল পড়ার হার অনেকটাই কমতে পারে।

কী ভাবে তৈরি করবেন মেথির জল?

দুই টেবিল চামচ মেথি বীজ জলে ভালো ভাবে ধুয়ে নিন। তারপর দুই কাপ জলে সারা রাত মেথি ভিজিয়ে রেখে দিন। পর দিন সকালে মেথি বীজের জল ছেঁকে নিয়ে খালি পেটে পান করুন। আপনি চাইলে এতে মধু বা লেবুর রস মিশিয়েও খেতে পারেন।

চুলের জন্য মেথি জলের উপকারিতা

প্রোটিন, ভিটামিন এ, কে, সি এবং আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়ামের মতো খনিজে ভরপুর মেথি। এই সব পুষ্টিগুণ চুল ভালো রাখে, চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। মাথার ত্বকের পিএইচ-এর ভারসাম্যও বজায় রাখতে পারে মেথি। পাশাপাশি মাথার ত্বকে রক্ত সঞ্চালনেও সাহায্য করে।

DHT কমাতে সাহায্য করে

মেথিতে এমন যৌগ রয়েছে যা ডাইহাইড্রোটেস্টোস্টেরন (DHT) হরমোন কমাতে সাহায্য করে। এই হরমোনের কারণেই চুল পড়া বাড়ে।

মাথার ত্বক ময়েশ্চারাইজ করে

মেথির ইমোলিয়েন্ট গুণ স্ক্যাল্প বা মাথার ত্বককে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে। স্ক্যাল্পের শুষ্কভাব কমায় এবং খুশকিও রোধ করে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

X
Desktop Bottom Promotion