Oatmeal for Skin: ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গেছে? ঝলমলে চেহারা ফিরে আসবে ওটসের গুণেই!

পেটও ভর্তি হবে, আর শরীরে ক্যালোরিও যাবে অনেক কম, এমন খাবারের খোঁজ করলে সবচেয়ে ভালো বিকল্প হতে পারে ওটস। এর মতো স্বাস্থ্যকর খাবার খুব কমই রয়েছে। ওজন কমানোর জন্য সবার আগে ওটস খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকরা। তাই, স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের ব্রেকফাস্টের মেনুতে আর কিছু না থাকুক, ওটমিল থাকবেই! এতে রয়েছে নানা পুষ্টিকর উপাদান। ফাইবার, খনিজ এবং ভিটামিনের মতো পুষ্টিতে ভরপুর ওটস। কিন্তু ত্বকের পরিচর্যায় ওটস কতটা উপকারী তা জানেন কি?

Oatmeal for Skin

তৈলাক্ত ত্বকের জন্য ওটমিল খুবই ভালো। কারণ ওটস ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, দাগছোপ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখে। জেনে নিন, ত্বকের কোন কোন সমস্যার সমাধান করতে পারে ওটস -

ত্বককে এক্সফোলিয়েট করে

ত্বককে এক্সফোলিয়েট করে

ওটস ত্বককে এক্সফোলিয়েট করতে দারুণ কার্যকর। এতে রয়েছে স্যাপোনিন, যা ত্বককে আলতোভাবে এক্সফোলিয়েট করে, ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ করে তোলে।

ত্বকের চুলকানি কমায়

ত্বকের চুলকানি কমায়

ত্বকের নানা সমস্যা দূর করে ওটস। ওটমিলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা ত্বকের চুলকানি, শুষ্কভাব এবং জ্বালাভাব কমায়।

ত্বককে ময়েশ্চারাইজ করে

ত্বককে ময়েশ্চারাইজ করে

ওটমিল ত্বকের শুষ্ক-রুক্ষভাব দূর করে এবং ত্বককে ময়েশ্চারাইজ করে তোলে। ত্বককে হাইড্রেট এবং উজ্জ্বলও রাখে। তাছাড়া, ওটমিল প্রোটিন এবং ভিটামিন ই সমৃদ্ধ, যা ত্বকের জন্য খুব উপকারি।

ব্রণ কমায়

ব্রণ কমায়

ত্বকে তেল, ময়লা জমে থাকলে ব্রণ হওয়ার আশঙ্কা বাড়ে। ব্রণ-প্রবণ ত্বকের জন্যও দারুণ কাজ করে ওটস। এটি ত্বকের অতিরিক্ত তেলকে শুষে নেয় এবং ব্রণ নিরাময় করে। এছাড়াও, ওটসে রয়েছে জিঙ্ক, যা ব্রণ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে।

ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে

ত্বকের গভীরে গিয়ে পরিষ্কার করে

ওটসে রয়েছে স্যাপোনিনস, যা এক ধরনের প্রাকৃতিক ক্লিনজার। এই উপাদানের গুণেই ত্বকের সব ময়লা সাফ হয়। ত্বকের মৃত কোষ এক্সফোলিয়েট করে, বয়সের দাগছোপ ও ব্রণের দাগ দূর করে, ব্ল্যাকহেডস দূর করে এবং ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বককে গভীরভাবে পরিষ্কার করে।

ওটমিল ফেস মাস্ক

ওটমিল ফেস মাস্ক

দুই কাপ ওটস গুঁড়ো করে, তার সঙ্গে এক কাপ দুধ এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন ভালো করে। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ বার এই ফেস মাস্ক ব্যবহার করতে পারেন।

ওটস ও টমেটো

ওটস ও টমেটো

সসপ্যানে কয়েক চামচ ওটস নিন। তার মধ্যে পরিমাণমতো জল দিয়ে ফোটাতে থাকুন। ওট্‌স সেদ্ধ হয়ে এলে তাতে টম্যোটো কুচি দিয়ে ফোটান। একটি থকথকে মিশ্রণ তৈরি হলে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিন। এই মিশ্রণটি পুরো মুখে মাখুন। মিনিট কুড়ি রেখে মুখ ধুয়ে ফেলুন।

Story first published: Thursday, March 9, 2023, 15:24 [IST]
X
Desktop Bottom Promotion