Hair Care Tips : মাঝে মাঝেই সুইমিং পুলে সাঁতার কাটতে যান? চুল ভাল রাখতে কী করবেন

শরীরকে রিল্যাক্স ও ফিট রাখতে সাঁতার সবচেয়ে ভাল ব্যায়াম। তাই অনেকেই নিয়মিত সাঁতার কাটেন। বিশেষত গরমে অনেকেই নিয়ম করে সাঁতার কাটতে যান। ভ্যাপসা গরমে পুলের ঠান্ডা জল থেকে উঠতেই ইচ্ছে হয় না, তাই না? কিন্তু দীর্ঘক্ষণ সুইমিং পুলে সময় কাটালে অবশ্যই চুলের যত্ন নিন। তা না হলে কিন্তু আক্ষেপ করতে হবে কয়েক দিন পরেই!

How To Protect The Hair While Swimming

সুইমিং পুলের জলে প্রচুর পরিমাণে ক্লোরিন মেশানো হয়, আর সেই ক্লোরিনই আপনার চুলের সর্বনাশের মূল কারণ হতে পারে। তাই পুলে নামার আগে অবশ্যই চুলের একটা ব্যবস্থা করা জরুরি। জেনে নিন, চুলের ক্লোরিনযুক্ত জল থেকে চুলকে বাঁচাতে কী কী করবেন -

চুলে তেল লাগান

চুলে তেল লাগান

সুইমিং পুলের ক্লোরিন মিশ্রিত জলে চুল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্লোরিনযুক্ত জলের থেকে চুলকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল চুলে তেল দেওয়া। তেল কিউটিকল-এ জল প্রবেশ করতে দেয় না। তেল কিউটিকল কোষের মধ্যে ফাঁক পূরণ করতে পারে এবং ক্লোরিনকে কিউটিকেল-এ প্রবেশ করতে বাধা দেয়।

সাঁতার কাটার আগে তেল লাগালে মাথার ত্বকে প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয় এবং চুলকে জলরোধী করে তোলে। সাঁতার কাটার সময় এবং তার পরে চুলে পুষ্টি যোগাতে ও হাইড্রেট করতে নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করুন। ক্লোরিনযুক্ত জল থেকে চুলকে রক্ষা করতে ভেজা চুলে নারকেল তেল আলতোভাবে ম্যাসাজ করুন।

নন-ক্লোরিনযুক্ত জলে স্নান করে নিন

নন-ক্লোরিনযুক্ত জলে স্নান করে নিন

সাঁতার কাটতে যাওয়ার আগে সর্বদা মাথা ভিজিয়ে স্নান করে নেওয়া প্রয়োজন। নর্মাল জলে স্নান করে নিলে চুলে ক্লোরিনযুক্ত জল ঢুকতে পারে না। ভেজা চুলে তেল লাগানোর কারণে এমনিতেই পুলের জল থেকে খুব কম ক্লোরিন শোষিত হয়, ফলে চুলের ক্ষতি অনেকটাই কমে। তবে সাঁতার কাটার পরেও স্নান করা প্রয়োজন।

কন্ডিশনার প্রয়োগ করুন

কন্ডিশনার প্রয়োগ করুন

কন্ডিশনার চুলকে ক্লোরিন জল থেকে রক্ষা করে। এটি চুলে পুষ্টি যোগায়, পাশাপাশি ক্লোরিন এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিকগুলির বিরুদ্ধে চুলে প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে।

হেয়ার স্প্রে লাগান

হেয়ার স্প্রে লাগান

সূর্যের আলোতে থাকা ক্ষতিকারক ইউভি রশ্মি কেবল ত্বকের নয়, চুলেরও ক্ষতি করে। তাই আপনি যদি আউটডোরে সাঁতার কাটতে যান, তবে তার আগে সান প্রোটেকট্যান্ট হেয়ার স্প্রে ব্যবহার করুন। এই হেয়ার স্প্রে চুলে পুষ্টি জোগায় এবং ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে চুলকে রক্ষা করে। চুলের রঙ বিবর্ণ হওয়াও প্রতিরোধ করে।

সুইমিং ক্যাপ পরুন

সুইমিং ক্যাপ পরুন

সুইমিং ক্যাপ ক্লোরিনযুক্ত জল থেকে চুলকে রক্ষা করতে পারে। এটি পুরো মাথা ঢেকে রাখে, চুলে জল প্রবেশ করতে দেয় না।

X
Desktop Bottom Promotion