ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে ভিটামিন সি সিরাম ব্যবহারে! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সিরাম

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর জুড়ি মেলা ভার। তাই করোনা প্রতিরোধে গত দু'বছর ধরে ভিটামিন সি এর চাহিদা একেবারে তুঙ্গে। তবে কেবল স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের যে কোনও সমস্যা সমাধানেও এটি টনিকের মতো কাজ করে। ত্বকের শুষ্কভাব কমাতে, ত্বককে আর্দ্র রাখতে এবং বলিরেখা কমাতে দারুণ কার্যকরী ভিটামিন সি। তাছাড়া এই ভিটামিনে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, ফলে ত্বকের লালচে ভাব, ব়্যাশ, ব্রণ, জ্বালাভাবও সহজেই দূর হয়।

How To Make Vitamin C Serum At Home For Glowing Skin

ভিটামিন সি ত্বকের জন্য সবচেয়ে কার্যকর পুষ্টি উপাদান। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং কালো দাগ-ছোপও হালকা করে। কোলাজেন উৎপাদন বাড়াতেও সাহায্য করে এই ভিটামিন। তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ ফল, শাকসবজি খেতে পারেন। এছাড়াও, ভিটামিন সি সিরাম ব্যবহার করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারেন। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই সিরাম।

আরও পড়ুন : ত্বকের জন্যও দারুণ উপকারি ভিটামিন-সি, জানুন এর উপকারিতা

ভিটামিন সি সিরাম তৈরির উপকরণ

১/৪ চামচ ভিটামিন সি পাউডার

১ চামচ গোলাপ জল

১ চা চামচ গ্লিসারিন

১টি ভিটামিন ই ক্যাপসুল

একটি ড্রপার যুক্ত কাঁচের শিশি

ভিটামিন সি সিরাম তৈরির পদ্ধতি

শিশিতে ভিটামিন সি পাউডার ও গোলাপ জল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর এতে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুল দিন। তারপর ভালো করে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিটামিন সি সিরাম। সিরামের শিশি ঠান্ডা জায়গায় রাখুন। এবার প্রয়োজন মতো ব্যবহার করুন।

তবে আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে ভিটামিন পাউডারের অংশ কিছুটা কমাতে পারেন এবং কয়েক ফোঁটা অ্যালোভেরা জেলও যোগ করতে পারেন। কিন্তু অতিসংবেদনশীল ত্বক থাকলে এই সিরাম না লাগানোই ভালো। কারণ এর ফলে ত্বকে অ্যালার্জি হতে পারে। প্যাচ টেস্ট করার পর এই সিরাম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাছাড়া, এটি ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শও নিতে পারেন।

X
Desktop Bottom Promotion