Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চোখের পাতা ঘন-লম্বা করতে তুলতে ব্যবহার করুন ঘরে তৈরি মাস্কারা, দেখুন কীভাবে তৈরি করবেন
মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে, চোখ বিশেষ ভূমিকা পালন করে। আর চোখ সুন্দর করে তুলতে মহিলারা লাইনার, কাজল এবং মাস্কারা ব্যবহার করেন। মাস্কারা ব্যবহারের ফলে চোখের পাতা বেশ ঘন ও কালো দেখায়, ফলে চোখের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু বাজার চলতি কেমিক্যাল-যুক্ত মাস্কারা চোখ ও চোখের পাতার জন্য ক্ষতিকর হতে পারে। তাই চোখকে রক্ষা করতে বাড়িতে তৈরি মাস্কারা ব্যবহার করতে পারেন। হার্বাল মাস্কারা কোনওভাবেই আপনার চোখের ক্ষতি করবে না। কিন্তু তৈরি করবেন কীভাবে? আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে মাস্কারা তৈরির পদ্ধতি।

হার্বাল মাস্কারা তৈরির পদ্ধতি
উপকরণ
নারকেল তেল
অ্যাক্টিভেটেড চারকোল ক্যাপসুল
অ্যালোভেরা জেল
একটি ছোটো কাঁচের বাটি
মোম
বাদাম তেল
মোমবাতি
চামচ
তৈরির পদ্ধতি
১) প্রথমে কাঁচের বাটিটা ভালভাবে পরিষ্কার করুন, তারপরে তাতে বাদাম তেল, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ঢেলে ভালভাবে মেশান।
২) এই তেলের মিশ্রণে চারকোল ক্যাপসুলের পাউডার দিন এবং ভালভাবে মিশ্রিত করুন।
৩) এবার একটি চামচে মোম গলিয়ে ওই বাটিতে ঢেলে পেস্ট তৈরি করুন।
৪) মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ব্যস তৈরি হোমমেড মাস্কারা!
আরও পড়ুন : নিষ্প্রাণ ত্বক হয়ে উঠবে জেল্লাদার ও মসৃণ, নিয়মিত পান করুন এই ৫ ডিটক্স পানীয়
মাস্কারা প্রয়োগ করার সঠিক পদ্ধতি
মাস্কারা তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু সঠিক পদ্ধতিতে মাস্কারা প্রয়োগ করতে আমরা অনেকেই জানি না। যার ফলে মাস্কারা স্প্রেড করে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, মাস্কারা লাগানোর সঠিক পদ্ধতি।
মাস্কারা লাগানোর আগে চোখ ভাল করে পরিষ্কার করুন এবং হালকা ময়েশ্চারাইজার লাগান। এর পর আইশ্যাডো লাগান। আইশ্যাডো লাগানোর পর লাইনার লাগান। তারপরে, চোখের পাতা আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করুন। এবার আলতো করে মাস্কারার ব্রাশ নিয়ে চোখের পাতায় লাগান। এতে আপনার চোখের পাতা ভারী এবং ঘন দেখাবে। চোখের নীচের পাতায় মাস্কারা লাগানোর জন্য ছোট ব্রাশ ব্যবহার করুন। চোখের পাতা একটু বেশি ঘন করতে চাইলে, দুই কোট মাস্কারা প্রয়োগ করুন এবং এটি শুকিয়ে দিন।



Click it and Unblock the Notifications