Papaya Masks for Skin and Hair: পাকা পেঁপে দিয়েই করুন চুল ও ত্বকের পরিচর্যা, জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন

Homemade Papaya Masks for Skin and Hair in Bengali: ত্বক ও চুলের যত্নে অনেকেই ভরসা রাখেন বাজারজাত প্রসাধনীর উপর। তবে কেনা জিনিসে কেমিকেল থাকার কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই ত্বক ও চুল ভালো রাখতে তাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভাল। এর জন্য ঘরে তৈরি ফেস মাস্ক এবং হেয়ার মাস্ক হল আদর্শ।

Homemade papaya masks for glowing skin and healthy hair

ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন পেঁপে। পেঁপের মধ্যে এমন উপাদান রয়েছে, যা ত্বকের দাগছোপ, পিগমেন্টেশন দূর করে ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তোলে। পাশাপাশি ত্বকের মৃত কোষও দূর করে। চুলের আর্দ্রতা বৃদ্ধিতেও দারুণ কাজ করে পেঁপে। স্ক্যাল্প সুস্থ রাখে। নিয়ম মেনে পেঁপে ব্যবহার করলেই উপকার পাবেন। আসুন জেনে নেওয়া যাক, চুল ও ত্বক ভালো রাখতে পেঁপে কী ভাবে ব্যবহার করবেন-

পেঁপে ও মালাই ফেস প্যাক

পেঁপে ও মালাই ফেস প্যাক

পেঁপের খোসায় রয়েছে পাপাইন নামক এনজাইম। এটি ত্বকের মৃত কোষগুলি এক্সফোলিয়েট করে ত্বক উজ্জ্বল করে তোলে। পেঁপের ভিটামিন সি এবং ফোলেট উপাদান ত্বককে হাইড্রেট রাখতেও সাহায্য করে। দুধের মালাইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের তারুণ্যতা বজায় রাখে, ত্বক উজ্জ্বল করে এবং শুষ্কভাব রোধ করে।

পেঁপের খোসা ব্লেন্ড করে তাতে এক টেবিল চামচ মালাই মেশান। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন।

পেঁপে এবং মধুর ফেস মাস্ক

পেঁপে এবং মধুর ফেস মাস্ক

পেঁপে ত্বকের মৃত কোষগুলি দূর করে ত্বকে প্রাণ ফেরায়। আর, মধু ত্বকে ত্বকে আর্দ্রতা ধরে রাখে। এই মাস্কটি তৈরি করতে, পাকা পেঁপে ম্যাশ করে তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে নিন।

পেঁপে এবং হলুদ ফেস মাস্ক

পেঁপে এবং হলুদ ফেস মাস্ক

পেঁপে এবং হলুদের মাস্ক ত্বকের নানা সমস্যার সমাধান করতে পারে। হলুদ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের হাত থেকে বাঁচায়, প্রদাহ এবং হাইপারপিগমেন্টেশন কমায়। পেঁপে এবং হলুদের মিশ্রণটি ত্বককে তারুণ্যময়, উজ্জ্বল করে তোলে। নিয়মিত এই মাস্ক ব্যবহার করলে ত্বক সুস্থ ও সতেজ থাকবে।

পেঁপে এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক

পেঁপে এবং অ্যালোভেরা হেয়ার মাস্ক

পেঁপে চুলের জন্যও অত্যন্ত উপকারী। স্ক্যাল্প সুস্থ রাখে। অ্যালোভেরা চুলকে ময়েশ্চারাইজ এবং মজবুত করতে পারে।

পাকা পেঁপে ম্যাশ করে তাতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মাস্কটি আপনার চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মাথা ধুয়ে ফেলুন।

পেঁপে এবং কলার হেয়ার মাস্ক

পেঁপে এবং কলার হেয়ার মাস্ক

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা চুলকে মজবুত করে তোলে। এতে থাকা ভিটামিন এবং খনিজ চুলে পুষ্টি জোগায়।

পাকা পেঁপে এবং পাকা কলা ভালো করে ব্লেন্ড করে চুল ও স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রাখার পর শ্যাম্পু করে নিন।

Story first published: Monday, January 30, 2023, 20:03 [IST]
X
Desktop Bottom Promotion