Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
এক টুকরো বরফ মুখে লাগালেই দূর হবে ত্বকের যত সমস্যা, ফেটে পড়বে গ্ল্যামার!
Homemade Ice Cube Packs for Glowing Skin in Bengali: ব্যথা-যন্ত্রণা, জ্বালা এবং ফোলাভাব কমানো থেকে শাকসবজি ও অন্যান্য খাবার টাটকা রাখা, নানা কাজে বরফের জুড়ি মেলা ভার। কিন্তু ত্বকের পরিচর্যায়ও বরফ দারুণ কাজ দেয়, জানতেন কি? প্রতিদিন এক টুকরো বরফ ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ট্যান হালকা হয়, দাগছোপ ও ব্রণ কমে, রক্ত সঞ্চালন বাড়ে, চোখের নীচে ফোলা ভাবও নিরাময় হয়।

প্রতিদিন বাইরে থেকে ফিরে ভালো করে মুখ পরিষ্কার করে এক টুকরো বরফ ঘষে নিন। দেখবেন এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর ত্বকের নানা সমস্যাও কমবে! শুধু বরফও মুখে ঘষতে পারেন, আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে আইস কিউব তৈরি করেও মুখে লাগাতে পারেন। আজকের আর্টিকেলে রইল ত্বকে আইস কিউব ব্যবহারের কিছু টিপস-

অ্যালোভেরা এবং বেসিল আইস কিউব
অ্যালোভেরা এবং বেসিল, উভয় প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্য চমৎকার। অ্যালোভেরা ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমায় এবং ব্রণ নিরাময় করে। আর বেসিলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য, যা ত্বকের ট্যান কমায় এবং ত্বককে প্রশমিত করে।
বেসিল পাতা গুঁড়ো করে এক কাপ জলে মেশান। এতে দুই চা চামচ অ্যালোভেরা জেলও মিশিয়ে দিন। সব উপকরণ ভালো ভাবে মেশানো হয়ে গেলে একটি আইস কিউব ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমে গেলে এক একটা করে কিউব মুখে ঘষুন।

গোলাপ জল আইস কিউব
ত্বককে ময়েশ্চারাইজ করে গোলাপ জল। প্রতিদিন গোলাপ জলের আইস কিউব দিয়ে ত্বকে ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হবে, দাগছোপ কমবে, বলিরেখাও দূর হবে।
এক কাপ গোলাপ জলের সঙ্গে এক কাপ সাধারণ জল মিশিয়ে আইস কিউব ট্রেতে ঢেলে দিন। ফ্রিজে রাখুন বেশ কিছুক্ষণ। বরফ জমে গেলে এক একটা করে কিউব প্রতিদিন মুখে ঘষুন।

শসা এবং লেবু আইস কিউব
শসা এবং লেবু অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করে, ত্বকের সতেজতা বাড়ায়। এই আইস কিউব ত্বকের রক্ত সঞ্চালন বাড়াবে, ব্রণ, ব়্যাশ এবং ত্বকের লালচেভাব দূর করবে।
প্রথমে শসার পেস্ট তৈরি করে নিন। এর সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে আইস কিউব ট্রেতে ঢেলে ফ্রিজে রাখুন কয়েক ঘণ্টা। তারপরে মুখে লাগান শসা-লেবুর আইস কিউব।

কেশর আইস কিউব
রুপচর্চায় কেশরের ব্যবহার বহু প্রাচীন। নিয়মিত কেশর আইস কিউব ব্যবহারে ট্যান, দাগছোপ, পিম্পল, পিগমেন্টেশন হালকা হবে এবং ত্বক ঝলমলে হয়ে উঠবে।
কয়েকটি কেশর জলে ভিজিয়ে রাখুন। এই জলেই পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে বরফের ট্রে ভর্তি করুন। বেশ কয়েক ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর মুখে ব্যবহার করুন এই আইস কিউবগুলি।

হলুদ আইস কিউব
হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। চোখের নীচে কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতেও সাহায্য করে।
একটি পাত্রে এক চামচ হলুদ গুঁড়ো এবং এক কাপ গোলাপ জল মিশিয়ে আইস ট্রে-তে ঢেলে দিন। ডিপ ফ্রিজে বেশ কয়েক ঘণ্টা রাখুন। বরফ জমে গেলে এক একটা করে হলুদ আইস কিউব মুখে ঘষুন।



Click it and Unblock the Notifications