ত্বকের ট্যান দূর করুন ঘরোয়া উপায়ে, দেখে নিন পদ্ধতি

গ্রীষ্মকালে সানট্যান খুবই সাধারণ ব্যাপার। গরমের সময় কড়া রোদের কারণে ত্বকে সহজেই ট্যান পড়ে যায়। আর, স্কিনে ট্যান পড়ার ফলে ত্বকের উজ্জ্বলতা হ্রাস পায়। অনেক সময় ট্যানের সমস্যা এতটাই বেশি হয়ে যায় যে, তা লুকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি। তবে ত্বকের ট্যান দূর করতে আপনি বাড়িতেই ডি ট্যান ফেসিয়াল করতে পারেন। এই হোমমেড ফেস প্যাকগুলির ব্যবহারে ট্যান থেকে মুক্তি মিলবে। ঘরে থাকা কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হবে ডি ট্যান ফেস প্যাক।

Homemade Face Packs For Tanned Skin

লেবু ও মধু

লেবু ও মধু

ত্বকে ট্যান পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে লেবু ও মধুর মিশ্রণ খুব উপকারি। এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান এবং আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে ট্যানের সমস্যা দূর হতে পারে।

পেঁপে ও মধু

পেঁপে ও মধু

একটি বাটিতে পেঁপের শাঁস ও মধু মিশিয়ে মুখ এবং গলায় লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ট্যান দূর করতে পারে।

বেসন ও হলুদ

বেসন ও হলুদ

ত্বকের ট্যান দূর করতে বেসন, হলুদ এবং লেবুর রস মিশিয়ে লাগান। ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল হবে!

অ্যালোভেরা জেল ও লেবুর রস

অ্যালোভেরা জেল ও লেবুর রস

যদি আপনার মুখের ত্বকে ট্যান পড়ে থাকে, তবে অ্যালোভেরা জেল এবং লেবুর রস মিশিয়ে মুখে লাগান এবং ১০-১৫ মিনিট রেখে দিন। কয়েকদিনের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আরও পড়ুন : ত্বকের যত্নে এই ভুলগুলি একেবারেই করবেন না, তাহলে স্কিনের বিরাট ক্ষতি হতে পারে

X
Desktop Bottom Promotion