Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চোখের পাতা দীর্ঘ ও ঘন করতে এই ঘরোয়া পদ্ধতিগুলি প্রয়োগ করুন
চোখের সৌন্দর্যতা তখনই আরও বেশি করে ফুটে ওঠে যখন চোখের পাতা ঘন ও দীর্ঘ হয়। চোখের পাতা যত দীর্ঘ হয় তত বাঁকানো থাকে, আর চোখকে ততই আকর্ষণীয় করে তোলে। কিন্তু খুব কম জনেরই দীর্ঘ ও ঘন চোখের পাতা থাকে। আপনার চোখের পাতা যদি ছোট এবং কম ঘন হয়, তবে নীচে দেওয়া এই উপায়গুলি প্রয়োগ করে দেখুন। এই পদ্ধতিগুলি প্রয়োগের ফলে চোখের পাতা দীর্ঘ ও ঘন হতে পারে।


১) ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল
ক্যাস্টর অয়েলের সাথে অলিভ অয়েল চোখের পাতা দীর্ঘ করার ক্ষেত্রে খুবই কার্যকরী। এর জন্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং এক্সট্রা ভার্জিন ক্যাস্টর অয়েল ব্যবহার করুন। এই মিশ্রণটি প্রস্তুত করার জন্য, যে পরিমাণ অলিভ অয়েল নেবেন তার অর্ধেক পরিমাণ ক্যাস্টর অয়েল নিন এবং দুটি উপাদান মিশ্রিত করে একটি বন্ধ শিশিতে ভরে রাখুন। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তুলো দিয়ে এটি আপনার চোখের পাতার লোমে লাগান। সারারাত রেখে দিন। কয়েক সপ্তাহের মধ্যেই ফল পাবেন।

২) মাস্কারা লাগান
আপনার যদি নাইট পার্টি বা ডেটে যাওয়ার থাকে তবে চোখের পাতার লোমে সঠিকভাবে মাস্কারা লাগান। এতে চোখের পাতা দীর্ঘ এবং ঘন দেখতে লাগবে। এই পদ্ধতিটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

৩) ময়েশ্চরাইজার লাগান
চোখের পাতা দীর্ঘ ও ঘন দেখাতে ময়েশ্চরাইজার লাগাতে পারেন। চোখের পাতা ঘন করার এটি সহজ উপায়।

৪) ভ্যাসলিন লাগাতে পারেন
ছোট চোখের পাতা দীর্ঘ করতে ভ্যাসলিন সবচেয়ে সহজ উপায়। রাতে ঘুমোনোর আগে চোখের পাতায় হালকা ভ্যাসলিন প্রয়োগ করুন।

৫) ভিটামিন ই ক্যাপসুল
চোখের পাতা দীর্ঘ এবং ঘন করতে ভিটামিন-ই প্রয়োগ করুন। চোখের পাতায় সরাসরি অল্প পরিমাণে ভিটামিন-ই প্রয়োগ করুন। চোখের পাতা বৃদ্ধিতে এই পদ্ধতি অনুসরণ করুন।
আরও পড়ুন : পিঠের কালো দাগ দূর করতে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন, সমস্যার সমাধান হবে দ্রুত!



Click it and Unblock the Notifications