Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) মুখের যেকোনও দাগ তাড়াতে ব্যবহার করুন এই হোম মেড ক্রিম
ত্বকে যেকোনও দাগ-ছোপ সৌন্দর্যে বড়সড় ধাক্কা দেয়। বিশেষ করে তা যদি মুখে হয় তাহলে কোনও কথাই নেই। নানা ধরনের দাগ, ফুসকুড়ি, ফোঁড়া, কেটে যাওয়া, ফোসকা ইত্যাদি নানা কারণে মুখে দাগ হতে পারে। [মুখ দেখেই বলে দেওয়া যায় শরীরের এই সমস্যাগুলি সম্পর্কে]
বেশিরভাগ সময়ই দেখা যায় যে, মুখে হওয়া সমস্যা কমে গেলেও তার দাগ থেকে যায়। ও কিছুতেই তা মুখে থেকে মিলিয়ে যায় না। এর ফলে সৌন্দর্যে বড়সড় ধাক্কা লাগে।
নিচের স্লাইডে কয়েকটি ঘরোয়া ক্রিমের মিশ্রণ সম্পর্কে জানানো হয়েছে যা মুখের যেকোনও দাগ-ছোপকে সহজেই মিলিয়ে দিতে পারে মাত্র দু'সপ্তাহের মধ্যে।

ক্রিম-১
অর্ধেক কাপ মাখনের সঙ্গে তিনটে ভিটামিন ই ক্যাপসুল, ২ টেবল চামচ লেবুর রস মিশিয়ে তা খানিক গরম করে নিতে হবে। এরপর তা বায়ু নিরোধক পাত্রে রেখে দিনে দু'বার মাখতে হবে।

ক্রিম-২
এক টেবল চামচ মধু, এক টেবল চামচ অলিভ অয়েল, কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ও ১/৪ চামচ কোকো বাটার মিশিয়ে ঠান্ডা করে তা দাগ হওয়া ত্বকে সকালে উঠে ও রাতে শুতে যাওয়ার সময়ে মাখতে হবে।

ক্রিম-৩
৪ টেবল টামচ লেবুর রস, একটি ডিমের সাদা অংশ, ৪ টেবল চামচ মধু একসঙ্গে মিশিয়ে দাগ হওয়া জায়গায় মেখে ১৫ মিনিট রেখে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে।

ক্রিম-৪
শশার রস তিন টেবল চামচ, ১০ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল, চার টেবল চামচ নারকেল তেল ও ২ টেবল চামচ মোম নিয়ে তা গলিয়ে বাকী মিশ্রণগুলি মিশিয়ে প্রতিদিন শুতে যাওয়ার আগে তা মাখতে হবে।

ক্রিম-৫
১ টেবল চামচ ভিনেগার, ১ টেবল চামচ কোকো বাটার, ২ টেবল চামচ বেকিং সোডা, ২ টেবল চামচ কড লিভার অয়েল ও ২ টেবল চামচ রসুন তেলএকসঙ্গে মিশিয়ে দিনে দু'বার মুখের দাগ হওয়া জায়গায় মাখতে হবে।
আরও খবর পড়ুন এখানে :



Click it and Unblock the Notifications