ত্বকের ক্ষতি করে এই ৭ ধরনের খাবার! আজই খাওয়া বন্ধ করুন

ত্বকের পরিচর্যায় শুধুই একাধিক স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলে হয় না, পাশাপাশি নজর দিতে হয় ডায়েটেও। যদি প্রতিদিন অস্বাস্থ্যকর খাবার খেতে থাকেন, তাহলে হাজারটা প্রোডাক্ট ব্যবহার করেও কোনও লাভ হবে না। ত্বকে নানা সমস্যা দেখা দেবেই।

খাদ্য যেমন শরীরের উপকার করে, তেমনই ক্ষতিও করতে পারে। কয়েকটি খাবার রয়েছে, যেগুলি ত্বকের জন্য একেবারেই ভাল নয়। এই সব খাবার বেশি খেলে ব্রণ, র‌্যাশ, বলিরেখা, দাগছোপ লেগেই থাকে। জেনে নিন সেগুলি কী কী।

Foods That Can Harm Your Skin

লবণ
অত্যধিক লবণ গ্রহণে মুখে ফোলাভাব দেখা দিতে পারে, বিশেষ করে চোখের চারপাশে। আমাদের চোখের চারপাশের ত্বক খুব সূক্ষ্ম এবং পাতলা। অতিরিক্ত সোডিয়াম বা লবণ গ্রহণে এই সব জায়গা ফুলে যেতে পারে। এমনকী অতিরিক্ত সোডিয়াম খাওয়ার ফলে চোখের তলায় কালিও পড়ে যায়। সবসময় মুখে ক্লান্তির ছাপ লেগে থাকে। তাই খাবারের সঙ্গে অতিরিক্ত নুন না খাওয়াই ভাল।

দুগ্ধজাত খাদ্য
দুধ বা দুগ্ধজাত খাবারের উপকারিতা অঢেল। শরীর এবং ত্বকের জন্য খুবই ভাল দুগ্ধ দ্রব্যগুলি। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। এই জাতীয় খাবার খুব বেশি পরিমানে খেলে ত্বকের ক্ষতি হতে পারে। চোখের পাতা ফোলা, আই ব্যাগ, ব্ল্যাকহেডস, দাগছোপ, ব্রণ এবং বলিরেখার মতো নানা সমস্যা দেখা দিতে পারে।

চিনি
অতিরিক্ত চিনি শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, এটা সকলেরই জানা। চিনি শুধুমাত্র ক্যালোরি বাড়ায় না, পাশাপাশি ত্বকেও খারাপ প্রভাব ফেলে। কপালে বলিরেখা, আই ব্যগ, ত্বক পাতলা হয়ে যাওয়া, ব্রণ, দাগছোপ এবং ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া - এগুলি চিনি খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। তাই চিনিযুক্ত খাবার যত কম খাবেন, ততই মঙ্গল।

মদ্যপান
মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, একথা অন্তত আমরা লক্ষ বার শুনেছি। অ্যালকোহলের পরিমাণ বেশি হয়ে গেলে শরীরের সঙ্গে ত্বকও ক্ষতিগ্রস্থ হয়। অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপানে ডিহাইড্রেশনের সমস্যা আরও বাড়ে। এর ফলে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। ত্বক রুক্ষ হয়ে যায়।

গ্লুটেন সমৃদ্ধ খাবার
গ্লুটেন সমৃদ্ধ খাদ্য বেশি খেলে গালে ও কপালে ব্রণ, ফুসকুড়ি দেখা দিতে পারে। মুখ ফোলা, গালে লালচে ভাব হতে পারে। যাদের গ্লুটেন সমৃদ্ধ খাবারে অ্যালার্জি আছে, তাদের মধ্যে এই সব সমস্যা বেশি দেখা যায়। গ্লুটেন অ্যালার্জির ফলে ত্বকে র‌্যাশও হতে পারে।

ভাজাভুজি
সন্ধ্যা হলেই চপ, সিঙাড়া, পকোড়়া, ফ্রায়েড চিকেন খেতে মন চায়। কিন্তু এই ধরনের খাবার খেতে ভাল লাগলেও ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। তেল চপচপে খাবার বা তেলেভাজা বেশি খেলে ব্রণ হয় স্বাভাবিকভাবেই। এ ছাড়াও ত্বকে আরও নানা সমস্যা দেখা দেয়।

সোডা ও সফ্ট ড্রিঙ্ক
সোডা ও সফ্ট ড্রিঙ্ক খেতে ভাল লাগলেও ত্বকের জন্য কিন্তু একেবারেই ভাল নয়। এই প্রকার পানীয়ে ক্যালোরি ও চিনি উচ্চ মাত্রায় থাকে। বেশি খেলে ত্বকের অকাল বার্ধক্যের কারণ হতে পারে।

X
Desktop Bottom Promotion