মোলায়েম ও উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আমের ফেস প্যাক, জেনে নিন এর উপকারিতা

উজ্জ্বল, সফ্ট স্কিন প্রত্যেক মেয়েই চায়। এর জন্য পার্লারে যাওয়া, বিভিন্ন বিউটি প্রোডাক্ট ব্যবহার, ঘরোয়া পদ্ধতি প্রয়োগ, আরও কত কিছুই না করি আমরা! আর এই গরমের সময় আমের ব্যবহার আপনার ত্বক ভাল রাখতে পারে। আম শুধু খাওয়ার জন্যই নয়, ত্বকের যত্নেও ব্যবহৃত হয়। ত্বকের যত্নে আমের ফেস প্যাক খুব উপকারি। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আমের ফেস প্যাক তৈরির পদ্ধতি ও এর উপকারিতা।

Mango Face Packs For Glowing Skin

ডার্ক সার্কল

ডার্ক সার্কল

আমের ব্যবহার করে ডার্ক সার্কল কমানো যায়। এর জন্য আমের রসে তুলো ভিজিয়ে চোখের নীচে লাগান। এতে কালো দাগ অনেকটাই কমবে!

আমের উপকারিতা

আমের উপকারিতা

আমে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন থাকে, যা ত্বকের জন্য খুবই উপকারি। আম অ্যান্টি-এজিংয়ের মতো কাজ করে, যার কারণে রিঙ্কেল দূর হয়। এছাড়াও, আমে অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যায়, যা মুখের দাগ কমাতে সহায়তা করে। মুখের ব্রণ, পিম্পল অপসারণ করতে আমের ব্যবহার করতে পারেন।

আমের ও ওটস ফেস প্যাক

আমের ও ওটস ফেস প্যাক

২ চামচ পাকা আম, ১ চামচ ওট, ২ চামচ কাঁচা দুধ নিন। আমের পাল্পের সঙ্গে দুধ এবং ওটস ভালভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে পেস্ট লাগানোর আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। এর পরে এই ফেস প্যাকটি মুখে ও গলায় লাগান। ১৫ মিনিটের পরে মুখে স্ক্রাব করুন। এর পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাকটি সপ্তাহে দু'বার প্রয়োগ করুন। এতে ত্বক উজ্জ্বল হবে।

আম এবং মধুর ফেস প্যাক

আম এবং মধুর ফেস প্যাক

এক চামচ আমের পাল্প, লেবুর রস এবং এক চামচ মধু নিন। তিনটি উপাদান ভালভাবে মেশান। এর পরে এই পেস্টটি মুখে লাগান। ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। যাদের মুখে পিম্পল আছে, তাদের জন্য এই ফেস প্যাক খুবই উপকারি।

আরও পড়ুন : ত্বকের যেকোনও সমস্যা থেকে রেহাই পেতে খান আম! দেখুন এর উপকারিতা

X
Desktop Bottom Promotion