ত্বকের যেকোনও সমস্যা থেকে রেহাই পেতে খান আম! দেখুন এর উপকারিতা

ছোট-বড়ো সকলেরই প্রিয় ফল আম। অনেকেই কেবলমাত্র আমের জন্য গরমকাল ভালবাসেন। স্বাদে-গন্ধে-গুণে অতুলনীয় এই ফল! পাশাপাশি এটি আমাদের ত্বকও ভাল রাখে। আমের মধ্যে থাকে ভিটামিন এ ও সি, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়, ফ্রেশ রাখে। সেই সঙ্গে ত্বক থাকে কোমল। স্কিনের যেকোনও সমস্যা থেকে নিমেষেই মুক্তি দিতে পারে আম! তাহলে দেখে নিন আম ত্বকের কী কী উপকার করে -

Amazing Skin Benefits Of Mango

ব্রণ কমায়

ব্রণ কমায়

গরমে ব্রণ বা ব়্যাশের সমস্যায় অনেকেই ভোগেন। এর থেকে মুক্তি দিতে পারে আম। আমের মধ্যে উপস্থিত ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম ত্বকের তৈলাক্ত ভাব কমায়। এতে ব্রণ কমে। এছাড়া, আম বার্ধক্যের ছাপও পড়তে দেয় না।

কালো দাগ দূর করে

কালো দাগ দূর করে

নিয়মিত আম খেলে ত্বকের কালো দাগ কমতে পারে। এছাড়াও, আমের বেশ কিছু উপাদান ত্বক উজ্জ্বল করে। প্রাকৃতিক উপায়েই ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

ত্বক নরম করে

ত্বক নরম করে

আমের শাঁস ত্বকে লাগালেও অনেক উপকার হয়। সপ্তাহে ২-৩ বার আমের শাঁস ত্বকে লাগান, এতে ত্বক নরম হবে।

ব্ল্যাকহেডস ও পিম্পলের সমস্যা দূর হয়

ব্ল্যাকহেডস ও পিম্পলের সমস্যা দূর হয়

ত্বকে আমের পাল্প লাগালে পোরস পরিষ্কার হয়। ব্ল্যাকহেডস ও পিম্পলের সমস্যাও দূর করে।

ত্বককে রিঙ্কেল ও প্রদাহ থেকে দূরে রাখে

ত্বককে রিঙ্কেল ও প্রদাহ থেকে দূরে রাখে

ত্বকের প্রদাহ বা জ্বালা থেকে স্বস্তি দেয় আম। আম কোলাজেন উত্‍পাদনে সাহায্য করে এবং ত্বককে রিঙ্কেলমুক্ত রাখে।

স্কিন কালার ঠিক রাখে

স্কিন কালার ঠিক রাখে

স্কিনের এক এক জায়গায় আলাদা আলাদা রং, সৌন্দর্যের উপর প্রভাব ফেলে। সেক্ষেত্রে আমের রস নিয়ে মুখে মাখতে পারেন। ত্বকের রঙে সামঞ্জস্যতা আসবে।

X
Desktop Bottom Promotion