Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Beetroot Face Mask: বিটের গুণেই জেল্লা ফিরবে ত্বকের, দূর হবে দাগছোপ! দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন
Beetroot Face Masks for Glowing Skin in Bengali: শরীর সুস্থ রাখতে বিটের কোনও তুলনা নেই। তবে জানেন কি, ত্বকের সৌন্দর্য বাড়াতেও বিট দারুণ কার্যকরী? বিটের রস ত্বকের কালো দাগছোপ কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়। বলিরেখা ঠেকাতেও সাহায্য করে বিট। যে কারণে এখন নানা স্কিন কেয়ার প্রোডাক্টেও ব্যবহার করা হচ্ছে এই গাঢ় লাল রঙের সবজিটি।

বিট একাধিক পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ক্যারোটিনয়েড, পটাসিয়াম, ভিটামিন বি৯ (ফোলেট), ম্যাঙ্গানিজ, ইলেক্ট্রোলাইট এবং আরও অনেক পুষ্টিগুণ। বিটে রয়েছে লাইকোপিনের (lycopene) মতো উপাদান, যা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে এবং ত্বক কোঁচকানো ও ঝুলে পড়া রোধ করে। চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যত্নে কোন কোন উপায়ে বিট ব্যবহার করতে পারেন-

ত্বকে বিটের উপকারিতা
১) বিট ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়
২) প্রদাহ বিরোধী এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখে
৩) ত্বকে আর্দ্রতা বজায় রাখে
৪) ডার্ক সার্কেল কমায়
৫) ব্রণ ও কালো দাগছোপ কমায়
৬) ত্বক উজ্জ্বল করে
৭) বলিরেখা দূর করে
৮) ঠোঁট নরম ও গোলাপী রাখে

বিট এবং গাজরের ফেস মাস্ক
সম পরিমাণ বিটের রস এবং গাজরের রস একসঙ্গে মিশিয়ে বরফের ট্রে-তে ঢেলে নিন। ডিপ ফ্রিজে রেখে দিন। প্রতিদিন সকালে ত্বকে একটি করে বরফ ঘষুন। ১৫ মিনিট রেখে দিন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করবে কয়েক সপ্তাহেই।

বিট এবং ক্রিম ফেস মাস্ক
এক টেবিল চামচ বিটের রসের সঙ্গে এক টেবিল চামচ অম্ল স্বাদের ক্রিম (sour cream) মেশান। ট্যান পড়া ত্বকে এই প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাক ত্বকের ট্যান দূর করবে কয়েক সপ্তাহেই!

বিট এবং কমলালেবুর খোসার ফেস মাস্ক
২ চা চামচ কমলালেবুর খোসার গুঁড়ো এবং ১ চা চামচ বিটের রস মিশিয়ে নিন ভালো করে। এই পেস্টটি মুখে এবং গলায় লাগিয়ে শুকোতে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক আপনার ত্বক উজ্জ্বল করবে নিমেষেই!

শুষ্ক ত্বকের জন্য
এক চা চামচ কাঁচা দুধ, কয়েক ফোঁটা নারকেল তেল এবং ২ চা চামচ বিটের রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে মুখে ম্যাসাজ করুন কিছুক্ষণ, তারপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক ত্বকের যত্নে দারুণ কার্যকর।

ডার্ক সার্কেল কমাতে বিটের ফেস মাস্ক
জেদি ডার্ক সার্কেল হালকা করতেও দারুণ কার্যকর বিট। ১ চা চামচ বিটের রসে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে চোখের নীচে আলতো করে ম্যাসাজ করুন কিছুক্ষণ। তারপর আরও ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।



Click it and Unblock the Notifications