Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Beetroot For Skin: কোঁচকানো চামড়া হবে টানটান, দূর হবে দাগছোপ, রোজ লাগান বিটের ফেস প্যাক!
আজকের যুগে বেশিরভাগ মহিলাই ত্বকের পরিচর্যার জন্য বাজার চলতি নামীদামী প্রোডাক্টের উপর ভরসা রাখেন। তাতে উপকার হয় ঠিকই! তবে এই সব প্রোডাক্টে থাকা কেমিকেলের কারণে অনেকেরই ত্বকে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যে কারণে বিশেষজ্ঞরা প্রাকৃতিক উপদানের উপর বেশি মাত্রায় ভরসা রাখার পরামর্শ দেন।

ত্বকের যত্ন (Skin Care Tips) নিতে আপনি বিভিন্ন প্রাকৃতিক উপাদানকেই কাজে লাগাতে পারেন। এর মধ্য়েই অন্যতম হল বিটরুট বা বিট। শরীর সুস্থ রাখতে বিটের কোনও তুলনা নেই। আর, ত্বকের সৌন্দর্য বাড়াতেও এটি বেশ কার্যকরী। বিটে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি বলিরেখা ঠেকাতেও সাহায্য করে। জেনে নিন, বিটরুট (Beetroot) কী ভাবে ত্বকের পরিচর্যায় কাজে লাগাবেন-

বিটরুট ফেস প্যাকের উপকারিতা
১) বিটরুটে আছে ভিটামিন সি, যা ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকের পিগমেন্টেশনের সমস্যা কমাতে পারে।
২) ফোলেট, পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে বিটে। ফলে বিট আমাদের রক্ত পরিষ্কার রাখে এবং ত্বকেও রক্ত সঞ্চালন ভালো হয়।
৩) বিটরুট ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বকে চুলকানি ও জ্বালার মতো সমস্যা কমাতে সাহায্য করে। ত্বক রাখে নরম।
৪) ডার্ক সার্কেল ও ত্বকের কালো দাগছোপ দূর করতে পারে বিট। কয়েক ফোঁটা বিটের রস চোখের তলায় লাগিয়ে মালিশ করতে পারেন। চোখের ফোলা ভাব কমাতেও সাহায্য করে বিট।

শুষ্ক ত্বকের জন্য বিটরুট এবং দুধের ফেস প্যাক
১ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ২ টেবিল চামচ বিটরুটের রস ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে পুরো মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু'বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
বিটরুট, দুধ এবং আমন্ড অয়েলের ফেস প্যাক ত্বককে আর্দ্র রাখবে। বিটরুট অ্যান্টিঅক্সিডেন্টের উৎস, যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে।

বিটরুট এবং মুলতানি মাটির ফেস প্যাক
৩ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ বিটরুটের রস ভালো ভাবে মিশ্রিত করুন। এই মিশ্রণটি মুখে এবং গলায় সমানভাবে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
মুলতানি মাটি ত্বক কোমল রাখে, ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, সান ট্যান ও রিঙ্কেলস অপসারণ করে। আর, বিটরুট ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

ব্রণ নিরাময়ের জন্য বিটরুট এবং দইয়ের ফেস প্যাক
একটি পাত্রে ২ টেবিল চামচ বিটরুটের রস, ৩ টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি লাগান সমানভাবে পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। কাঙ্খিত ফলাফল পেতে সপ্তাহে দু'বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন।
বিটরুটে উপস্থিত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ গঠিত হতে দেয় না। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে ব্রণ কমায়।



Click it and Unblock the Notifications