এক মাস পরেই বিয়ের ডেট? উজ্জ্বল ত্বক পেতে ডায়েটে রাখুন এই ৭ খাবার!

শুরু হয়ে গেছে বিয়ের মরসুম। বিয়ে নিয়ে বেশিরভাগ মেয়েরই অনেক স্বপ্ন থাকে। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে, সকলেই চায় নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে। কোনও দিকেই কোনও খুঁত থাকা চলবে না। ড্রেস থেকে শুরু করে মেকআপ সব কিছু হতে হবে একদম পারফেক্ট। বিয়ের কেনাকাটা থেকে ত্বকের জেল্লা বাড়ানোর প্রস্তুতি, এক-দুই মাস আগে থেকেই শুরু হয়ে যায়।

Diet tips for every bride-to-be can follow for glowing skin

স্কিনকেয়ার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বিয়ের এক মাস আগে থেকে ত্বকের চর্চা একটু সতর্ক হয়েই করা উচিত। তবে শুধু বাইরে থেকে ত্বকের যত্ন নিলে হবে না, ভেতর থেকে ত্বকের পরিচর্যা করতে হলে ডায়েটের দিকে নজর দিতে হবে। তবে মিলবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক। তাহলে জেনে নিন, উজ্জ্বল ত্বক পেতে দৈনন্দিন ডায়েটে কোন কোন খাবার রাখবেন -

অল্প অল্প করে বারবার খান

অল্প অল্প করে বারবার খান

বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে অনেকটা খাবার খেয়ে ফেলবেন না। অল্প অল্প করে বারবার খাবার খান। এতে রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করবে। তাছাড়া, ওজন নিয়ন্ত্রণের জন্য এটি একটি ভাল কৌশল। আপনার খাদ্যতালিকায় কমপক্ষে ৫-৮ প্রকার ফল এবং শাকসবজি অন্তর্ভুক্ত করুন।

সবজির রস

সবজির রস

কমপক্ষে ২ গ্লাস সবজির রস পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। টমেটো, পালং শাক, পুদিনা এবং ধনেপাতা, যে কোনও সবজি দিয়ে তৈরি হতে পারে। এতে শরীর ডিটক্সিফাই হয় এবং শরীরের অতিরিক্ত দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে।

প্রোটিন-যুক্ত খাবার খান

প্রোটিন-যুক্ত খাবার খান

মাছ, ডিমের সাদা অংশ, দুগ্ধজাত পণ্য বা অন্যান্য প্রোটিন-যুক্ত খাবার খান। আপনার খাদ্যতালিকায় কমপক্ষে ৪০-৪৫ গ্রাম প্রোটিন অন্তর্ভুক্ত করুন। প্রোটিন আমাদের শরীরের সমস্ত কোষ তৈরি করে এবং সেগুলির ভাল কার্যকারিতার জন্য প্রয়োজনীয়।

রিফাইন্ড ফুড খাবেন না

রিফাইন্ড ফুড খাবেন না

ময়দা থেকে তৈরি খাবার খাবেন না। রুমালি রোটি, নান, নুডুলস এবং পাস্তা একেবারেই খাওয়া উচিত নয়। এই ধরনের খাবারগুলো শরীরে জল ধরে রাখতে পারে। যার ফলে সব সময় পেট ফুলে থাকা অনুভব হতে পারে।

পর্যাপ্ত জল পান করুন

পর্যাপ্ত জল পান করুন

জল পান করা স্বাস্থ্য, ত্বক ও চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিনে কমপক্ষে ২-৩ লিটার জল পান করুন। এতে আপনার শরীর হাইড্রেট এবং টক্সিন-মুক্ত থাকবে।

লো ফ্যাট ডায়েট

লো ফ্যাট ডায়েট

আপনার যদি ব্রণর সমস্যা বা ব্রণ-প্রবণ ত্বক থাকে, তাহলে প্রতিদিনের খাবারে ৪-৫ চা চামচের বেশি তেল ব্যবহার করবেন না। লো ফ্যাট ডায়েট অনুসরণ করুন।

ডাব

ডাব

সপ্তাহে অন্তত দু'বার ডাবের জল পান করলে আপনার ত্বক ও অন্ত্র ভাল থাকব। এতে চুলও স্বাস্থ্যকর থাকবে।

Story first published: Monday, November 28, 2022, 20:33 [IST]
X
Desktop Bottom Promotion