Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Hair Care Tips: শীতে মুঠো মুঠো চুল উঠার সমস্যা শেষ! ঘন-লম্বা চুলের আসল রহস্য লুকিয়ে এই খাবারে
Hair Care Tips: শীতের মরশুমে ত্বকের সঙ্গে চুলেও অবস্থা বেহাল হয়ে পড়ে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় চুলের সমস্যা দেখা দেয়। তাই শীতে চুল পড়া (Hair loss) একটি সাধারণ সমস্যা। তবে এই সমস্যা অতিরিক্ত হলেই বিপদ। অতিরিক্ত চুল পড়া আমাদের চিন্তার কারণ হয়ে ওঠে। অনেক সময় এর কারণ আবার হতে পারে পুষ্টির অভাবও। তাই খাদ্য়তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার রাখা জরুরি।
বিশেজ্ঞরা বলছেন, বায়োটিন, ভিটামিন বি৭ আমাদের চুলের জন্য একটি অপরিহার্য পুষ্টি। এটি চুলকে মজবুত করে, তাদের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া, দুর্বল হওয়া বা ভাঙ্গার মতো চুলের সমস্যা প্রতিরোধে সহায়ক। তাই আপনার ডায়েটে বায়োটিন সমৃদ্ধ খাবার (Foods rich in biotin for hair growth) অন্তর্ভুক্ত করে, আপনিও চুলের সমস্যা কমাতে এবং স্বাস্থ্যকর চুল পেতে পারেন। আসুন জেনে নিই এমনই কিছু সুপারফুডের কথা যেগুলি বায়োটিনে (Superfoods rich in biotin) ভরপুর।

- বাদাম
বাদামকে বায়োটিনের পাশাপাশি স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং ভিটামিন ই-এর একটি ভালো উৎস হিসেবে বিবেচনা করা হয়। এটি শুধু আমাদের চুলই মজবুত করে না, বাদাম আমাদের ত্বকের জন্যও উপকারী। এগুলি নিয়মিত খেলে চুল পড়া বন্ধ হয়।
- শস্য
ওটস, ব্রাউন রাইস এবং কুইনোয়ার মতো গোটা শস্য বায়োটিনের ভালো উৎস। এছাড়াও এতে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট ও ফাইবার থাকে। এটি খেলে চুল গোড়া থেকে মজবুত হয়।
- ডিম
ডিমকে বায়োটিনের চমৎকার উৎস হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। এর পাশাপাশি ডিমে প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিও থাকে, যা চুলকে গোড়া থেকে মজবুত করে এবং তাদের বৃদ্ধিতে সাহায্য করে।
- সবুজ শাক-সবজি
পালং শাক, ব্রকলির মতো সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে বায়োটিন, আয়রন এবং অন্যান্য ভিটামিন রয়েছে। যা চুলের বৃদ্ধির জন্যও উপকারী। এসব খেলে চুলে উজ্জ্বলতা এনে দেয় এবং চুলকে গোড়া থেকে মজবুত করে।
- মেথি বীজ
মেথির বীজে রয়েছে বায়োটিন এবং আয়রন। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এর প্রতিদিনের সেবন শুধু চুলের বৃদ্ধিই বাড়ায় না গোড়া মজবুত করে।
- কুমড়োর বীজ
বায়োটিন এবং জিঙ্ক উভয়ই কুমড়োর বীজে পাওয়া যায়। এই দুই উপাদান চুলের বৃদ্ধি এবং শক্তির জন্য উপকারী।



Click it and Unblock the Notifications